বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

শার্শায় বিএনপি নেতা নূরুল ইসলাম নূর’র ইন্তিকাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ২৫ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলা বিএনপি’ নেতা সবার প্রিয় নূরুল ইসলাম নূর আর নেই। তিনি বুধবার সন্ধা ৭টায় উলাশীর ধলদা গ্রামের নিজ বাড়িতে ইন্তিকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে মরহুমের বয়ষ হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, ৬ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুম নূরুল ইসলাম নূর শার্শা উপজেলা বিএনপি ও উলাশী ইউনিয়ন বিএনপি’র সাবেক সিনিয়র সহ সভাপতি ছিলেন। নূরুল ইসলাম নূর উলাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিনাতুল্যাহ মন্ডল এর বড় ছেলে ও শার্শা উপজেলা বিএনপি’র সহ সভাপতি আমিনুর রহমান নেদার বড় ভাই। মরহুম নূরুল ইসলাম নূর এর ছোট ভাই শার্শা উপজেলা বিএনপি’র সহ সভাপতি আমিনুর রহমান নেদা বলেন তার বড় ভাই বিএনপি নেতা নুরুল ইসলাম নূর বুধবার মাগরিব নামাজের পর সন্ধা রাত ৭ টার সময় হৃদযন্ত্রেরক্রীয়া বন্ধ হয়ে ইন্তিকাল করেন।


বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় মরহুম নূরুল ইসলাম নূর’র নামাজে জানাজা ধলদা ডিএস সি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় উপস্থিত ছিলেন ৮৫ যশোর ১ শার্শা আসনের জাতীয় সংসদ সদস্য মুহাম্মাদ আজীজুর রহমান, শার্শা বিএনপি’র সভাপতি আবুল হাসান জহিরসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মি বৃন্দ ও স্থানয়ি সূধীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুস অংশ গ্রহন করেন। মরহুম নূরুল ইসলাম নূর এর নামাজে জানাজা পড়ান তার ছোট ছেলে হাফেজ আসাদুর রহমান।

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৬,/রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit