ডেস্ক নিউজ : কুড়িগ্রাম থেকে নির্বাচনে কোনো আসন না পেলেও উন্নয়ন থেকে এ জেলা বঞ্চিত হবে না বলে আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা কমপ্লেক্সের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আসাদুল হাবিব দুলু বলেন, আপনারা অনেকে ধারণা করতে পারেন, কুড়িগ্রাম থেকে আমরা কোনো আসন পাইনি বলে সরকার এ জেলাকে অবহেলা করছে। উন্নয়নের ক্ষেত্রে কুড়িগ্রামকে কোনোভাবেই অবহেলা করা হবে না।
তিনি বলেন, কুড়িগ্রাম একটি পশ্চাৎপদ জেলা। এখানে এখনো অনেক মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। এ কারণে আমরা অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছি, যাতে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয় এবং মানুষ এ সরকারের ওপর আস্থা অর্জন করতে পারে।
কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৬,/রাত ১০:১৯