শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

কপাল খুলে না দীঘির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৩৪ Time View

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি সেই শৈশব থেকে শিশুশিল্পী হিসেবে তারকাখ্যাতি পেয়েছেন। অথচ বড় হয়ে তিনি অনেকটাই ম্লান হয়ে গেছেন। দীর্ঘ ক্যারিয়ারের গ্রাফ যেন ক্রমশ নিচের দিকে ধাবিত হচ্ছে। নায়িকা হিসেবে ২০২১ সালে অভিষেকের পর থেকেই এ পর্যন্ত সাফল্যের মুখ দেখেননি তিনি। অথচ শিশুশিল্পী হিসেবে তার সাফল্যের ক্যারিয়ার ঈর্ষণীয়।

বর্তমানে অভিনেত্রী বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারণামূলক কাজেই সময় দিচ্ছেন। তবে যার শুরুটা অভিনয় দিয়ে, বড়পর্দায় যার স্বর্ণালি অতীত, সেই দীঘির এমন ম্লান হয়ে যাওয়ায় তার ভক্ত-অনুরাগীদের জন্যও আক্ষেপের। দিন যায় মাস যায় বছর যায়, কপাল খুলে না দীঘির। সেই আক্ষেপ ঘুচিয়ে নিশ্চয়ই তিনি ফিরবেন চেনা ছন্দে— প্রত্যাশা দর্শকদের।

চলতি বছরের শুরুর দিকে একটি ওয়েব সিনেমাতেও কাজ করেছেন দীঘি। যদিও সুমন ধরের সেই ওয়েবফিল্ম নিয়ে পরে আর কোনো খবর পাওয়া যায়নি। প্রায় দুই বছর হলো রুপালি পর্দায় নেই অভিনেত্রী। ২০২৪ সালের নভেম্বরে এসেছিল ’৩৬-২৪-৩৬’। রেজাউর রহমানের ওই সিনেমায় সেভাবে সাড়া জাগাতে পারেননি সুব্রতকন্যা। 

চলতি বছরের ঈদুল ফিতরে ‘জংলি’ সিনেমায় অভিনয় করেছেন দীঘি। তবে এখানেও তার চরিত্রের ব্যপ্তি ছিল খুবই কম। ফলে নিজেকে প্রমাণের সুযোগ খুব একটা পায়নি। তাই দীঘিকে সেভাবে দেখতে পাচ্ছেন না সিনেমাপ্রেমী দর্শকরাও। 

সেই অভাব ঘুচিয়ে দেবে ‘বিদায়’— এমন প্রত্যাশা ছিল অনেকের। ‘বরবাদ’খ্যাত মেহেদী হাসান হৃদয়ের এ সিনেমায় অভিনয় করেছেন দীঘি, সঙ্গে আছেন বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু ও ফারুক আহমেদের মতো তারকারা। কিন্তু বিধিবাম! সিনেমাটি যেন মুক্তির আলোয় আসতে পারছে না।  

‘বিদায়’ সিনেমাটি ছাড়া আর নতুন কোনো সিনেমার খবরেও পাওয়া যাচ্ছে না দীঘিকে। গত বছরের দুর্গাপূজায় মুক্তির কথা ছিল ‘বিদায়’ সিনেমাটি। কিন্তু কাজ সম্পন্ন না হওয়ায় তা সম্ভব হয়নি। পরে চলতি বছর কুরবানির ঈদেও ছবিটি মুক্তি দিতে চেয়েছিলেন পরিচালক হৃদয়। কিন্তু প্রযোজক শাহরিন সুলতানা সুমি রাজি হননি। এর মধ্যে শোনা যায়, সিনেমার শুটিংও নাকি কিছুটা বাকি। সবশেষে সেপ্টেম্বরের শুরুর দিকে আবার  গুঞ্জন ওঠে— এই দুর্গাপূজায় মুক্তি পাবে ‘বিদায়’। কিন্তু প্রচারে কোনো বালাই নেই। ফলে আশঙ্কা তৈরি হয়, আদৌ কি মুক্তি পাবে সিনেমাটি? 

প্রযোজক সুমি স্পষ্ট জানিয়েছেন, এই দুর্গাপূজায়ও মুক্তি পাবে না ‘বিদায়’। কারণ এর একটি গানের চিত্রায়ণ বাকি। যেটা তারা বিদেশে করতে চাইছেন। সব কাজ সম্পন্ন হলে আগামী বছরের কোনো একসময়ে মুক্তি দেওয়া হবে ‘বিদায়’। সেটা কবে? নিশ্চয়তা দেননি প্রযোজকও।

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৬,/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit