বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ায় যা বললেন রাধিকা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ Time View

বিনোদন ডেস্ক : অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় প্রসঙ্গে কথা বলেছেন ‘লাস্ট স্টোরিজ ৩’–এর অভিনেতা বিজয় ভার্মা ও রাধিকা মদন। তাদের মতে, এমন দৃশ্যে  শুটিংয়ের মুহূর্তে দর্শকের দৃষ্টিভঙ্গির কথা মাথায় রাখলে অভিনয়ে মনোযোগ দেওয়া কঠিন।

এক সাক্ষাৎকারে রাধিকা মদন বলেন, ‘যাদের দৃষ্টিভঙ্গিই খারাপ, তাদের জন্য আমরা কী করতে পারি? তাদের বাড়িতে গিয়ে তো বলতে পারি না যে এসব করবেন না। সত্যি বলতে, কিছুই করার নেই।’

অভিনেত্রীর মতে, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের সময় একজন শিল্পীকে মাথায় রাখতে হয় যে সেটি ফাঁস হওয়ার ঝুঁকি রয়েছে। সেই ঝুঁকি জেনেই দৃশ্যটিতে অভিনয় করতে হয় এবং আশা করতে হয়, এমন কিছু ঘটবে না।

রাধিকা আরও বলেন, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের আগে তিনি সম্ভাব্য ঝুঁকির কথা ভাবেন। তবে শেষ পর্যন্ত নিজের কাজটিই ঠিকভাবে করার চেষ্টা করেন। ‘লাস্ট স্টোরিজ ৩’–এ আলি ফজলের সঙ্গে একটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন তিনি।

এ প্রসঙ্গে বিজয় বলেন, ‘আমরা জানি, এসব ক্লিপ অনেক ছড়িয়ে পড়বে। এটাই এখনকার বাস্তবতা। কিছু বিষয় আপনি বদলাতে পারবেন না।’

অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় নিয়ে এর আগে কথা বলেছেন অভিনেত্রী রাধিকা আপতেও। ২০১৬ সালের ‘পার্চড’ ছবিতে তার নগ্ন দৃশ্য অনলাইনে ফাঁস হওয়ার পর তিনি কীভাবে আতঙ্কিত হয়ে পড়েছিলেন, তা জানিয়েছিলেন এক সাক্ষাৎকারে।

রাধিকা আপতে বলেছিলেন, দৃশ্যটি ফাঁস হওয়ার পর তিনি বুঝতে পারেন, পরিচিত–অপরিচিত প্রায় সবাই সেটি দেখে ফেলেছেন। সেই সময় তিনি একাই থাকতেন। ফলে বিষয়টি তার ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি করেছিল।

‘লাস্ট স্টোরিজ ৩’–এ ভালোবাসা, যৌনতা, আকাঙ্ক্ষা, অন্তরঙ্গতা ও আধুনিক সম্পর্কের নানা দিক উঠে এসেছে। ছবিটির অভিনয়ে আছেন বিজয় ভার্মা, রাধিকা মদন, আলি ফজল, অদিতি রাও হায়দারি, কঙ্কনা সেন শর্মাসহ আরও অনেকে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit