রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম

জিসাসের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭ Time View

বিনোদন ডেস্ক : আলোচনা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রতিষ্ঠার ৩৪তম বার্ষিকী উদযাপন করল জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)।

বুধবার সন্ধ্যায় শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন।

সংগঠনের সভাপতি রোকেয়া সুলতানা কেয়া চৌধুরীর সভাপতিত্বে এতে অতিথি ছিলেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও সেন্সর সার্টিফিকেশন বোর্ড সদস্যরা। 

এতে স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাওন আশরাফ। 

বর্ণাঢ্য এই আয়োজনে বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার এবং সাংবাদিক ও চলচ্চিত্র গবেষক আহমেদ তেপান্তরসহ তেরোজন বিশেষ ব্যক্তিকে জিসাস সম্মাননা প্রদান করা হয়।

সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ ও গান পরিবেশন করেন উদিয়মান ও বরেণ্য শিল্পীরা।

কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৯:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit