শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম
ঘরের মাঠে এশিয়া কাপ, শিরোপার স্বপ্ন দেখছে বাংলাদেশ  ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি চৌগাছায় জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাহমুদুর রহমানের মোটরসাইকেল শোডাউন  ক্লিন-গ্রিন ঢাকা কার্যক্রমে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে যুক্ত করবে সরকার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬ ফিলিস্তিনি নিহত, আহত ২০ প্যারিস চুক্তির কার্বন বাজারে যুক্ত হচ্ছে বাংলাদেশ-সিঙ্গাপুর ‘পাকিস্তানকে বড় ব্যবধানে হারাবে বাংলাদেশ’ ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নির্বাচিত হলে ধামসোনা ইউনিয়নকে আলোকসজ্জা ও সিসি ক্যামেরার আওতায় আনার প্রতিশ্রুতি 

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘আকভান’-এর সম্ভাব্য গতিপথ ও শক্তি সম্পর্কে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আগামী ১৮ নভেম্বর এটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিলে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৫ থেকে ৯৫ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার বেগ পৌঁছাতে পারে ঘণ্টায় ১০৫ কিলোমিটার পর্যন্ত। খবর ওড়িশা টিভি।

তবে ঘূর্ণিঝড়টির সম্ভাব্য উপকূলীয় প্রভাব এখনো স্পষ্ট নয়। এটি কোন উপকূলে আঘাত হানতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো স্থান জানায়নি আবহাওয়া অধিদপ্তর। ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে সক্রিয় রয়েছে আবহাওয়াব্যবস্থাটি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি নিম্নচাপে পরিণত হতে পারে।

এরপর উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে শক্তি বাড়াবে। ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পরে শক্তি আরও বাড়িয়ে ১৮ নভেম্বর প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘আকভান’। এরই মধ্যে সম্ভাব্য গতিপথ ও শক্তি বৃদ্ধির পূর্বাভাস প্রকাশ করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। তবে পরবর্তী সময়ে এটি কোন দিকে অগ্রসর হবে এবং কোনো উপকূলের কাছাকাছি পৌঁছাবে কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আবহাওয়াব্যবস্থাটির গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংস্থাটি। এটি আরও শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে সম্ভাব্য গতিপথ ও প্রভাব সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৬,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit