শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম
ঘরের মাঠে এশিয়া কাপ, শিরোপার স্বপ্ন দেখছে বাংলাদেশ  ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি চৌগাছায় জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাহমুদুর রহমানের মোটরসাইকেল শোডাউন  ক্লিন-গ্রিন ঢাকা কার্যক্রমে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে যুক্ত করবে সরকার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬ ফিলিস্তিনি নিহত, আহত ২০ প্যারিস চুক্তির কার্বন বাজারে যুক্ত হচ্ছে বাংলাদেশ-সিঙ্গাপুর ‘পাকিস্তানকে বড় ব্যবধানে হারাবে বাংলাদেশ’ ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নির্বাচিত হলে ধামসোনা ইউনিয়নকে আলোকসজ্জা ও সিসি ক্যামেরার আওতায় আনার প্রতিশ্রুতি 

চৌগাছায় জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাহমুদুর রহমানের মোটরসাইকেল শোডাউন 

​এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View
​এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় পাশাপোল ইউনিয়নের জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক মাহমুদুর রহমান বাবুর সমর্থনে মোটরসাইকেল শোডাউন করা হয়েছে। শনিবার বিকেলে  এক বিশাল ও শান্তিপূর্ণ মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। 
​এ উপলক্ষে  দশপাখিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাশাপোল ইউনিয়ন জামায়াতের আমির কবির হোসেন। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ।  বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জমায়াতের সেক্রেটারী মাওলানা নুরুজ্জামান আল মামুন, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক ও  চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক মাহমুদুর রহমান বাবু প্রমুখ।
  সমাবেশ শেষে  এই শোডাউন শুরু হয়। এতে প্রায় ৪০০টি মোটরসাইকেল নিয়ে শত শত নেতাকর্মী ও সমর্থক সুশৃঙ্খলভাবে শোডাউনে অংশ নেন। ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোডাউনটি সমাপ্ত হয়। ​শোডাউন শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চৌগাছা থানার সংগ্রামী আমীর মাওলানা গোলাম মোরশেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন চৌগাছা থানার সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান আল মামুন।

​এছাড়াও শোডাউনে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে পুরো কর্মসূচি সফলভাবে পরিচালনা ও নেতৃত্ব দেন। দিনব্যাপী এই কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা মাগরিবের নামাজ আদায় করেন। সম্পূর্ণ শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পুরো শোডাউনটি সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আয়োজক ও স্থানীয়রা।
​— বিশেষ প্রতিনিধি, চৌগাছা সংবাদ

 

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৬,/রাত ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit