বিনোদন ডেস্ক : নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ সিনেমায় শ্রীরামের চরিত্রে বলিউড অভিনেতা রণবীর কাপুরের কাস্টিং এবং লুক নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে যখন তুমুল বিতর্ক ও সমালোচনা চলছে, ঠিক তখনই অভিনেতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, এটি তার কাছে স্রেফ কোনো সাধারণ সিনেমার অফার কিংবা চরিত্র নয়, বরং একটি বিশাল বড় দায়িত্ব।
রামের চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে অনেকেই অনেক প্রশ্ন তুলেছেন। এমন একটি চরিত্রের জন্য কতটা উপযুক্ত হবে রণবীর কাপুর? আবার কেউ কেউ বলেছেন, তার রাম হয়ে ওঠার পেছনের ভাবনাচিন্তা নিয়ে। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল রণবীর কাপুর ও অভিনেত্রী আলিয়া ভাটের একটি রোমান্টিক ছবি। তার পরে আবারও কথা হচ্ছে তার অভিনীত রাম চরিত্রটি নিয়ে।
যদিও রাম চরিত্রে অভিনয় নিয়ে রণবীরের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। রামকে পর্দায় ফুটিয়ে তুলতে আত্মবিশ্বাসের চেয়ে দায়িত্ববোধই অনেক বেশি। তাই রণবীরের কাছে শুধু একটা চরিত্রের জন্য যোগ্য হয়ে ওঠা লক্ষ্য নয়, মানুষের বিশ্বাসের যেন যোগ্য হয়ে উঠতে পারেন সেটাই বড় দায়িত্ব।
তবে রণবীরের এই চরিত্রের জন্য প্রস্তুতি দেখেছেন অভিনেত্রী সাই পল্লবীর। তার চোখে দেখা ছোটবেলার রামকে রণবীরের মধ্যে দেখেছেন তিনি, যা তার ছোটবেলাকে জীবন্ত করে তুলেছিল।
উল্লেখ্য, চলতি বছর দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘রামায়ণ পার্ট ১’। দ্বিতীয় পর্ব আসছে ২০২৭ সালের দীপাবলিতে। ঝলক নিয়ে সমালোচনা হলেও এখন দেখার বিষয়— রাম রূপে সিনেমায় কতটা অনুরাগীদের মন কাড়তে পারেন রণবীর কাপুর।
কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:১৪