বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম
নির্বাচনে আসন না পেলেও কুড়িগ্রামের উন্নয়ন চলবে: ত্রাণমন্ত্রী দাম্পত্যে ‘ফুড ডিভোর্স’ কী? সম্পর্কের জন্য কতটা উপকারী বিয়ের আগেই ভবিষ্যৎ স্ত্রীর ওপর তালাকের শর্ত দিলে কী হবে? যুক্তরাষ্ট্রে ২০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে কোরিয়া: ট্রাম্প ইসরাইলের নির্বাচনের আগে নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্পের বার্তা মুক্তিযোদ্ধা তালিকায় গেজেটভুক্তির আবেদনের শেষ সময় ৭ অক্টোবর মাঝ আকাশে তেল আবিবগামী ফ্লাইটে ভারতীয় পাইলটকে ছুরিকাঘাত, অতঃপর… হামলা হলে কঠোর জবাব দেবে সৌদি: যুবরাজ সালমান অর্থনৈতিক চাপে থাকা ইয়েমেনকে ৬০ মিলিয়ন ডলার দিল সৌদি আরব ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের বড় হার বাংলাদেশের

নতুন ছবির শুটিং শুরুর আগে কোন আশঙ্কায় ভোগেন মিমি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ২৩ Time View

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় ‘দুষ্টু কোকিল’খ্যাত অভিনেত্রী মিমি চক্রবর্তী ক্যারিয়ারে দীর্ঘ সময় পার করলেও নতুন সিনেমার শুটিং শুরুর আগে অজানা এক ভয় কাজ করে। নতুন চরিত্র, নতুন সেট এবং নতুন দলের সঙ্গে কাজ— সবকিছু মিলিয়ে শুটিং শুরুর আগে এক ধরনের উদ্বেগে ভোগেন তিনি। এমনকি শুটিংয়ের আগের রাতে ঠিকমতো ঘুমাতেও পারেন না এ অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই জানালেন ‘দুষ্টু কোকিল’।

নিজের এক অজানা ভয় ও অস্বস্তির কথা জানিয়ে অভিনেত্রী বলেন, ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে কাজ করলেও নতুন কোনো সিনেমার শুটিং শুরুর আগে এখনো তার মনে অজানা ভয় কাজ করে। তিনি বলেন, শুটিংয়ের প্রথম দিন তিনি একটু আগভাগেই সেটে পৌঁছে যান। সেখানে গিয়ে কারা কাজ করছেন, সবাই ঠিকমতো প্রস্তুত কিনা—এসব দেখে নেন। আগে থেকেই পুরো পরিবেশ সম্পর্কে ধারণা নিতে পারলে তার অস্বস্তি ও ভয় কিছুটা কমে যায় বলেও জানান এ ‘দুষ্টু কোকিল’খ্যাত অভিনেত্রী।

মিমি চক্রবর্তী বলেন, নতুন একটি ছবির কাজ শুরুর আগে পরিবেশ ও সহকর্মীদের সঙ্গে পরিচিত হয়ে নেওয়া তাকে মানসিকভাবে স্বস্তি দেয়। তাই শুটিংয়ের প্রথম দিন অন্যদের চেয়ে কিছুটা আগেই সেটে পৌঁছানোর চেষ্টা করেন তিনি। অভিনেত্রী মিমি চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায় নতুন এ সিনেমায় কাজ করবেন। আবারও এ জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন সিনেমাপ্রেমী দর্শকরা। এর আগেও ‘রক্তবীজ’ সিনেমায় জুটি হয়ে একসঙ্গে অভিনয় করেছেন তারা।

উল্লেখ্য, অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনীত আগামী দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ সিনেমাটি। এটি পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি। এতে মিমি চক্রবর্তীর সঙ্গে জুটি হয়ে কাজ করেছেন আবির চট্টোপাধ্যায়।

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৬,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit