বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

মাঝ আকাশে তেল আবিবগামী ফ্লাইটে ভারতীয় পাইলটকে ছুরিকাঘাত, অতঃপর…

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে জরুরি অবতরণ করা দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটের ১৭৪ যাত্রীর প্রাণ বাঁচানোর জন্য এক ভারতীয় পাইলটকে ধন্যবাদ জানিয়েছেন দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কো-পাইলটের ছুরিকাঘাতে ওই পাইলট গুরুতর আহত হয়েছিলেন। 

বুধবার সন্ধ্যায় নিজের অফিশিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্টে নেতানিয়াহু লিখেছেন, ‘ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাছড়ের অসাধারণ সাহসিকতাকে আমার কুর্নিশ।’ তিনি জানান, গুরুতর জখম ও ছুরিকাঘাতে রক্তাক্ত হওয়া সত্ত্বেও মাছড় সাহসিকতার সঙ্গে লড়াই চালিয়ে গেছেন। তিনি ককপিটের দরজা খুলে দেন, যাতে যাত্রী ও ক্রুরা হামলাকারীকে কাবু করতে পারেন। এর মাধ্যমে মাঝ আকাশে এক বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

নেতানিয়াহু বলেন, ‘ইসরাইলি নাগরিকসহ ১৭৪ জনের জীবন বাঁচিয়েছেন তিনি।’ একই সঙ্গে এই পাইলটের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। ইসরাইলি প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তিনি একজন সত্যিকারের হিরো।’ বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ার উদ্দেশ্যে মাছড়কে ছুরিকাঘাত করার অভিযোগে অভিযুক্ত কো-পাইলটের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

তবে নেতানিয়াহু জানিয়েছেন, বিমানটি সৌদি আরবে অবতরণের পর তাকে গ্রেফতার করা হয়।  রিয়াদে অবস্থিত ভারতের দূতাবাস এক্স-এ দেওয়া এক পোস্টে জানিয়েছে, ফ্লাইদুবাইয়ের ‘সাহসী সেই ভারতীয় পাইলট’ স্মিত মাছড় বর্তমানে ‘উত্তর-পশ্চিম সৌদি আরবের তাবুক শহরের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিচ্ছেন।’

দূতাবাস জানায়, তারা পাইলটের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানার অপেক্ষায় রয়েছে এবং ‘তিনি বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন বলে জানা গেছে।’ সূত্রে জানা গেছে, বুধবার সকালে দুবাই থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটটি জরুরি সতর্কতা জারি করে। পরে সব যাত্রীকে নিরাপদে রেখে বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।  

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিমানটি একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের বিমান ছিল। ফ্লাইদুবাইয়ের পরিচালনায় একটি উদ্ধারকারী ফ্লাইট তাবুক থেকে সব যাত্রীকে নিয়ে তাদের গন্তব্য তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে যাত্রীদের অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে চলতি মাসের নির্বাচনকে সামনে রেখে নেতানিয়াহুর এই পদক্ষেপকে ‘সস্তা রাজনীতি’ বলে অভিহিত করেছেন ইসরাইলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ।

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৬,/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit