বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

অর্থনৈতিক চাপে থাকা ইয়েমেনকে ৬০ মিলিয়ন ডলার দিল সৌদি আরব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে বাজেট সহায়তার জন্য ২২৪ মিলিয়ন সৌদি রিয়াল (প্রায় ৬০ মিলিয়ন মার্কিন ডলার) অনুদান দিয়েছে সৌদি আরব। খবর আল আরাবিয়ার। বৃহস্পতিবার (১ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন ইয়েমেনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত মোহাম্মদ আল-জাবের।

তিনি বলেন, সৌদি নেতৃত্বের নির্দেশনা এবং ইয়েমেন সরকারের অনুরোধে সৌদি ডেভেলপমেন্ট অ্যান্ড রিকনস্ট্রাকশন প্রোগ্রাম ফর ইয়েমেন (এসডিআরপিওয়াই)-এর মাধ্যমে এই অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

মোহাম্মদ আল-জাবের জানান, নতুন এই অনুদানের লক্ষ্য হলো সরকারের আর্থিক কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করা, রাজস্ব ও ব্যয় ব্যবস্থাপনার কার্যকারিতা বাড়ানো এবং ইয়েমেনের নাগরিকদের ক্রয়ক্ষমতা শক্তিশালী করা।

তিনি আরও বলেন, ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর হামলার কারণে ইয়েমেনের জনগণের সম্পদ, অবকাঠামো ও স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে দেশটির অর্থনীতি ও সরকারি কার্যক্রম সচল রাখতে সৌদি আরব সহায়তা অব্যাহত রেখেছে।   

বহু বছর ধরে চলমান সংঘাতের কারণে ইয়েমেনের অর্থনীতি ব্যাপক চাপে রয়েছে। এ অবস্থায় দেশটির সরকারকে সহায়তা দিতে সৌদি আরব ধারাবাহিকভাবে অর্থনৈতিক ও উন্নয়ন সহায়তা দিয়ে আসছে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইয়েমেনের সরকারি বাজেট শক্তিশালী করা, পরিচালন ব্যয় মেটানো এবং সরকারি কর্মচারীদের বেতন পরিশোধে সহায়তার জন্য ১ দশমিক ৩ বিলিয়ন সৌদি রিয়াল অর্থনৈতিক সহায়তার ঘোষণা দেয় রিয়াদ।

এ ছাড়া সৌদি আরব ইয়েমেনজুড়ে বিভিন্ন উন্নয়ন ও মানবিক প্রকল্পেও অর্থায়ন করছে। এসডিআরপিওয়াইয়ের আওতায় শিক্ষা, স্বাস্থ্যসেবা, জ্বালানি, পানি, পরিবহন ও কৃষিসহ বিভিন্ন খাতে ২৬০টিরও বেশি প্রকল্প ও উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৬,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit