সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

সরকারি প্রাথমিকে একযোগে রোপণ হবে ২ লাখ চারা

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৪৮ Time View

ডেস্ক নিউজ : প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অনুষ্ঠানের মাধ্যমে ‘সবুজ বিদ্যালয়’ উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা হচ্ছে।

আগামী ১৫ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি প্রতীকীভাবে একটি গাছের চারা রোপণের মাধ্যমে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে প্রায় ২ লাখ গাছের চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

এ কর্মসূচির আওতায় দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ন্যূনতম তিনটি করে গাছের চারা রোপণ ও পরিচর্যা কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

এ তথ্য জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতিপ্রেম ও পরিবেশ সচেতনতা গড়ে তুলতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ন্যূনতম তিনটি করে গাছের চারা রোপণ ও পরিচর্যার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলজ, বনজ ও ঔষধি—এই তিন ধরনের গাছ লাগানোর মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণকে আরো সবুজ, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব করে তোলা হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, প্রাথমিক বিদ্যালয়কে শুধু পাঠদানের কেন্দ্র নয়, বরং পরিবেশবান্ধব ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার অন্যতম ভিত্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। বিদ্যালয়ভিত্তিক এই বৃক্ষরোপণ কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে সবুজ বাংলাদেশ গঠনের প্রত্যয় আরো দৃঢ় করবে।

ববি হাজ্জাজ বলেন, সরকারের লক্ষ্য প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে একটি ‘সবুজ বিদ্যালয়’ হিসেবে গড়ে তোলা। এ কর্মসূচির মাধ্যমে বিদ্যালয় সবুজায়নের পাশাপাশি শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে ব্যবহারিক শিক্ষা নিশ্চিত হবে।

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণকে বৃক্ষরোপণ এবং রোপণকৃত গাছের নিয়মিত পরিচর্যায় সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

কিউএনবি/অনিমা/০৮.জুলাই.২০২৬/বিকাল ৫.১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit