সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

প্রতি ম্যাচেই ২০০ করতে চায় পাকিস্তান

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতে হাসিমুখে মাঠ ছাড়লেন পাকিস্তান অধিনায়ক সাহিবজাদা ফারহান। রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তান ৮২ রানে জিতেছে। তিন ম্যাচের সিরিজে তারা ২-০ ব্যবধানে এগিয়ে গেছে। ফলে সিরিজ আর হাতছাড়া হওয়ার সুযোগ নেই।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে পাওয়ারপ্লেতে পাকিস্তানের শুরু ছিল ধীর। তবু ফারহানের বিশ্বাস ছিল, দল ২০০ রানের বেশি করবে। তার সেই বিশ্বাস ঠিক প্রমাণিত হয়। মাজ সাদাকাতের দুর্দান্ত ইনিংস আর অধিনায়কের নিজের দৃঢ় ব্যাটিংয়ে পাকিস্তান ৩ উইকেটে ২১৫ রান তোলে। নিজেদের মাটিতে এটাই তাদের সর্বোচ্চ টি-টোয়েন্টি সংগ্রহ। পুরুষদের টি-টোয়েন্টিতে সব মিলিয়ে এটি তাদের দ্বিতীয় সর্বোচ্চ রান। এর আগে আছে শুধু ২০২১ সালে নটিংহামে ইংল্যান্ডের বিপক্ষে করা ৬ উইকেটে ২৩২ রান।

ম্যাচের পর ফারহান বলেন, ‘পাওয়ারপ্লেতে বেশি রান না এলেও আমি নিশ্চিত ছিলাম, আমরা ২০০–এর বেশি করব।’তিনি আরও বলেন, ‘২০২৬ সালে আমরা আলাদা একটি টি-টোয়েন্টি দল। আমাদের ছক্কা মারার হার বেড়েছে। ব্যাটাররা ১৫০–এর বেশি স্ট্রাইক রেটে রান করছেন। এভাবে চললে আমরা প্রতিবারই ২০০–এর বেশি রান করব। এই দুই ম্যাচে যে তীব্রতায় খেলেছি, পরের ম্যাচেও সেভাবেই খেলব।’

 

 

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৬,/দুপুর ১২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit