বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে নাশকতাকারীদের ভিডিও দেখে খুঁজে খুঁজে বের করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের ইশকোমান: প্রকৃতির স্বর্গ, নাকি পরীদের রহস্যময় জগৎ? যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান! যুদ্ধ নয় শান্তিও নয়, ইরান সংকট কি তবে দীর্ঘস্থায়ী অচলাবস্থায় রূপ নিচ্ছে? যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াত এমপির ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, টার্গেট ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি চীনে কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা জানালেন ট্রাম্প এশিয়া সফরে যাচ্ছেন ট্রাম্প হঠাৎ তলানিতে স্বর্ণের দাম, আরও পতনের শঙ্কা

৫০ হাজার টাকা বরাদ্দ যেসব দিবস উদযাপন-পালনে

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৬৩ Time View

ডেস্ক নিউজ : জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন ও পালনের নতুন তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঐতিহ্যগতভাবে পালিত হয়ে আসা এবং পরিবেশ সংরক্ষণ, উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সহায়ক কিছু দিবস উল্লেখযোগ্য কলেবরে পালন করা যাবে। এসব দিবসের অনুষ্ঠান আয়োজনের জন্য সরকারি উৎস থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া যেতে পারে।

রোববার (১১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রে এ তথ্য জানানো হয়। পরিপত্র অনুযায়ী, উল্লেখযোগ্য কলেবরে পালনযোগ্য দিবসগুলোর অনুষ্ঠানে উপদেষ্টারা সম্পৃক্ত থাকবেন। অনুষ্ঠানের গুরুত্ব বিবেচনায় প্রধান মন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হবে। 

যেসব দিবস পালনে বরাদ্দ দেওয়া যাবে- সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, উল্লেখযোগ্য কলেবরে পালনযোগ্য দিবসগুলোর মধ্যে রয়েছে জাতীয় সমাজসেবা দিবস (২ জানুয়ারি), জাতীয় টিকা দিবস (বছরের শুরুতে নির্ধারণযোগ্য), জাতীয় গ্রন্থাগার দিবস (৫ ফেব্রুয়ারি), জাতীয় স্থানীয় সরকার দিবস (২৫ ফেব্রুয়ারি), জাতীয় ভোটার দিবস (২ মার্চ), জাতীয় পাট দিবস (৬ মার্চ), বিশ্ব আবহাওয়া দিবস (২৩ মার্চ), জাতীয় চলচ্চিত্র দিবস (৩ এপ্রিল), আন্তর্জাতিক ক্রীড়া দিবস ও জাতীয় ক্রীড়া দিবস (৬ এপ্রিল), বিশ্ব স্বাস্থ্য দিবস (৭ এপ্রিল) এবং মুজিবনগর দিবস (১৭ এপ্রিল)। 

এ ছাড়া নিরাপদ মাতৃত্ব দিবস (২৮ মে), বিশ্ব পরিবেশ দিবস (৫ জুন), মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস (২৬ জুন), জাতীয় পল্লী উন্নয়ন দিবস (৬ জুলাই), বিশ্ব জনসংখ্যা দিবস (১১ জুলাই), জুলাই শহীদ দিবস (১৬ জুলাই), জাতীয় পাবলিক সার্ভিস দিবস (২৩ জুলাই), জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস (৯ আগস্ট) এবং আন্তর্জাতিক যুব দিবস (১২ আগস্ট) এ তালিকায় রয়েছে। 

তালিকায় আরও রয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস (৮ সেপ্টেম্বর), বিশ্ব পর্যটন দিবস (২৭ সেপ্টেম্বর), বিশ্ব নৌ দিবস (সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ), জাতীয় উৎপাদনশীলতা দিবস (২ অক্টোবর), বিশ্ব শিক্ষক দিবস (৫ অক্টোবর), শিশু অধিকার দিবস (অক্টোবর মাসের প্রথম সোমবার), আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস (১৩ অক্টোবর), বিশ্ব খাদ্য দিবস (১৬ অক্টোবর), জাতীয় পরিসংখ্যান দিবস (২০ অক্টোবর), জাতীয় নিরাপদ সড়ক দিবস (২২ অক্টোবর), জাতীয় যুব দিবস (১ নভেম্বর), জাতীয় সমবায় দিবস (নভেম্বর মাসের প্রথম শনিবার), বিশ্ব এইডস দিবস (১ ডিসেম্বর), আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস (৩ ডিসেম্বর), জাতীয় বস্ত্র দিবস (৪ ডিসেম্বর), আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস (৯ ডিসেম্বর), বেগম রোকেয়া দিবস (৯ ডিসেম্বর) এবং আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস (১৮ ডিসেম্বর)।

 

 

কিউএনবি/আয়শা/১১ অক্টোবর ২০২৬,/রাত ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit