রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

বিনোদন ডেস্ক : চুপচাপ থাকা, সবার কথা মেনে চলা, নিজের মতামত প্রকাশ না করা- সমাজে এমন মেয়েদেরই অনেক সময় ‘লক্ষ্মী মেয়ে’ বলা হয়। অন্যদিকে, নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে সেই মেয়েকেই শুনতে হয় ‘অলক্ষ্মী’ তকমা।

সমাজের এই প্রচলিত ধারণা নিয়ে নিজের ভাবনা জানিয়েছেন টালিউড অভিনেত্রী ইশা সাহা। ভারতের পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে লক্ষ্মীপূজা, শৈশবের স্মৃতি ও সমাজে নারীর অবস্থান নিয়ে নিজের উপলব্ধির কথা তুলে ধরেছেন ইশা।
ছোটবেলা থেকেই ‘লক্ষ্মী মেয়ে’ কথাটির সঙ্গে পরিচিত এই অভিনেত্রী। সবার কথা শুনে চলা এবং বাধ্য মেয়ের মতো আচরণ করার মধ্যেই ভালো মেয়ের পরিচয় খুঁজতেন তিনি।
দুর্গাপূজার পর লক্ষ্মীপূজা কেন হয়, তা নিয়ে একসময় মাকেও প্রশ্ন করেছিলেন। বড় হওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্মীদেবীর ধর্মীয় ও সামাজিক গুরুত্ব সম্পর্কে তার ধারণাও স্পষ্ট হয়েছে।
ইশা জানান, তাদের বাড়িতে ব্যবসা থাকায় লক্ষ্মী ও গণেশের একসঙ্গে পূজা হতো। কোজাগরী লক্ষ্মীপূজায় নিজ হাতে বাড়িতে প্রদীপ জ্বালানো ও আলপনা দেওয়ার স্মৃতি আজও তার কাছে বিশেষ।
নিজের উপার্জন শুরু করার পর অর্থনৈতিক জীবনে লক্ষ্মীপূজার তাৎপর্য আরো গভীরভাবে উপলব্ধি করেছেন তিনি। তবে লক্ষ্মী মেয়ে হওয়ার প্রচলিত ধারণা নিয়ে প্রশ্ন রয়েছে অভিনেত্রীর। তার মতে, সমাজে শান্ত ও চুপচাপ থাকা মেয়েদের ভালো হিসেবে দেখা হয়। কিন্তু কেউ স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করলেই তাকে ‘অলক্ষ্মী’ বলা হতে পারে। অথচ নিজের অবস্থান স্পষ্ট করা বা অন্যায়ের প্রতিবাদ করা কোনোভাবেই কাউকে খারাপ মানুষ করে তোলে না।
ইশার মতে, যতক্ষণ একটি মেয়ে অন্যের পছন্দ অনুযায়ী চলে এবং নীরবে সবকিছু সহ্য করে, ততক্ষণ তাকে ভালো বলা হয়। কিন্তু নিজের মত প্রকাশ করলেই তার প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে। এই মানসিকতার পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন তিনি।
অভিনেত্রীর কাছে লক্ষ্মী হওয়ার অর্থ শুধু অর্থ-সম্পদের মধ্যে সীমাবদ্ধ নয়। তার চোখে, যারা ঘর ও বাইরের দায়িত্ব সমানভাবে সামলান, নিজের ভালো থাকার পাশাপাশি আশপাশের মানুষকেও ভালো রাখেন, তারাই প্রকৃত অর্থে লক্ষ্মী। সবার ঘরে লক্ষ্মীর আশীর্বাদ থাকুক, দারিদ্র দূর হোক এবং মানুষের জীবনে নতুন আলো আসুক- এমন প্রত্যাশাও জানিয়েছেন ইশা।

 

 

কিউএনবি/আয়শা/১১ অক্টোবর ২০২৬,/রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit