বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

পান্তা ভাত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২৭২ Time View

পান্তা ভাত

সৈয়দ সময় ভোরের কুয়াশা ভেজা শীতল বাতাসে মাটির ঘ্রাণে জেগে ওঠে নদীমাতৃক দেশ, কলস ভরা জলের পাশে ঢাকনা তুলে রাখা গতকালের সাদা ভাত, আজ সে পান্তা অমলিন বাংলার ইতিহাস। শালিক ডাকে, দোয়েল গায়, পল্লী পথের ধুলোমাখা সুরে মিশে থাকে দাদির স্মৃতি নোনতা লবণ, কাঁচা মরিচ, পেঁয়াজের টুকরো, এ যেন রসনার নয়, আত্মার আহার।

পান্তা ভাত তুমি শুধু খাদ্য নও, তুমি বাংলার সহজ সরল জীবনের প্রতীক, কৃষকের ঘামে ভেজা ধানের সুবাস, জলমগ্ন মাঠের নিরব সুরের অনুবাদ। বৈশাখী রোদে যখন জ্বলে ওঠে প্রান্তর, কপালে ঘাম ঝরে তখনই তুমি দাও শীতল প্রশান্তি, এক মুঠো ভাতে খুঁজে পাই মাটির সঙ্গে মানুষের চিরন্তন বন্ধন। হাটের কোলাহল, ঢোলের তালে তালে নতুন বছরের আহ্বান, পান্তা-ইলিশে রাঙা উৎসবের দিন তুমি তখন উৎসবেরও প্রাণ, আবহমান বাংলার গর্বিত পরিচয়।

পান্তা ভাত, তোমার সরলতায় লুকিয়ে আছে অসংখ্য অজানা কবিতার পঙক্তি যা লিখে যায় নদী, মাঠ, আর মানুষের হৃদয়, যা কোনো কালি নয়, বিশ্বাসে লেখা। আজও যখন মাটির থালায় তোমাকে দেখি, মনে হয় এই তো আমার দেশ, আমার শিকড়, আমার চিরন্তন গান পান্তা ভাতের ভেতরেই জেগে থাকে বাংলার অমর আত্মা। ১২ এপ্রিল ৩০২৬ কবি ও সাংবাদিক সৈয়দ সময় কুড়পাড় , নেত্রকোনা ।

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৬,/রাত ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit