বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষ, নিহত ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার জগৎকুড়া ও গোপালপুর উপজেলার গোল পেঁচা গ্রামের মধ্যে পূর্ব বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কালাম তালুকদার (৬৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় শুরু হওয়া এ সংঘর্ষে দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়। আহতদের মধ্যে কয়েকজনকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত কালাম তালুকদার জগৎকুড়া গ্রামের হাবিবুর রহমান তালুকদারের ছেলে। ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাতেমা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে গত ২২ এপ্রিল দুই গ্রামের মধ্যে প্রথম দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। সেই বিরোধের জেরেই আজ ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভূঞাপুর থানার এসআই মো. আসলাম উদ্দিন জানান, সংঘর্ষে নিহত কালামের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

কিউএনবি/অনিমা/০৪.০৬.২০২৬/রাত ১০.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit