বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া খানকাহ শরীফে ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) পালিত নোয়াখালীতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ঘূর্ণিঝড় প্রস্তুতি সক্ষমতায় সভা আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা আশুলিয়ায় ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের র‍্যালী ও মানববন্ধন আত্মসমর্পণের পরও দস্যুতায় ফিরেছেন ৮ জন দেশের পথে মির্জা আব্বাস সরকারি খরচে হজ করলে ফরজ আদায় হবে কি? সন্তানের মার্কিন পাসপোর্টে লাগবে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ ৩২ মাস পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন শানাকা হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণ গেল

জেলা পরিষদ থেকে ১০ কোটি টাকা নেওয়ার অভিযোগ, যে ব্যাখ্যা দিলেন হাসনাত

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৮৮ Time View

ডেস্কনিউজঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ দুই নেতা কুমিল্লা জেলা পরিষদ থেকে ২৫ কোটি টাকা নিয়েছেন বলে প্রশাসকের বক্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যে ১০ কোটি টাকা নেওয়ার অভিযোগ ওঠে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে।

রোববার (৩১ মে) রাতে একটি ভিডিওতে তিনি উপজেলার উন্নয়ন প্রকল্প বরাদ্দের বিস্তারিত তুলে ধরেন।

ভিডিওতে দেবিদ্বার থেকে নির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ কুমিল্লা জেলা পরিষদের ১০ কোটি টাকা নেওয়ার অভিযোগের বিস্তারিত ব্যাখ্যা দেন।

হাসনাত আবদুল্লাহ জানান, সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে তার বিরুদ্ধে যে ১০ কোটি টাকা নেওয়ার দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃতপক্ষে, দেবিদ্বার উপজেলার সার্বিক উন্নয়নের জন্য সরকারি নিয়ম অনুযায়ী ২০২৪–২৫ ও ২০২৫–২৬ অর্থবছরে বিভিন্ন খাতে নির্দিষ্ট বরাদ্দ পাওয়া গেছে, যা সরাসরি প্রকল্প বাস্তবায়নে ব্যয় হচ্ছে।

ভিডিও বক্তব্যে তিনি একটি ওয়েবসাইট থেকে বরাদ্দের তালিকাও প্রকাশ করেন, যেখানে দেখা যায়, ২০২৪–২৫ ও ২০২৫–২৬ অর্থবছরে দেবিদ্বারে ১৪৮টি উন্নয়ন প্রকল্পের বিপরীতে মোট ৮ কোটি ৪২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রদর্শিত তালিকা অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে দেবিদ্বারে এডিপি সাধারণ খাতে ৪টি প্রকল্পের বিপরীতে বরাদ্দ ২৩ লাখ টাকা, এডিপি বিশেষ খাতে ৭৬টি প্রকল্পের বিপরীতে বরাদ্দ ৬ কোটি ২ লাখ টাকা এবং রাজস্ব/নিজস্ব খাতে ২৩টি প্রকল্পের বিপরীতে বরাদ্দ ৮১ লাখ টাকা। এছাড়া ২০২৫–২৬ অর্থবছরে এডিপি সাধারণ খাতে ১২টি প্রকল্পের বিপরীতে বরাদ্দ ৩৭ লাখ টাকা এবং এডিপি বিশেষ খাতে ৩৩টি প্রকল্পের বিপরীতে বরাদ্দ ৯৯ লাখ টাকা উল্লেখ করা হয়েছে।

হাসনাত আবদুল্লাহ বলেন, জনগণের আমানত রক্ষা করা আমার প্রধান দায়িত্ব। কোনো ধরনের অপপ্রচার চালিয়ে দেবিদ্বারের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না।

তিনি বরাদ্দের স্বচ্ছতা নিশ্চিত করতে যেকোনো তদন্ত বা যাচাই-বাছাইকে স্বাগত জানান এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

কিউএনবি/বিপুল/০১.০৬.২০২৬/দুপুর ২.৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit