বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর

চেলসির কিংবদন্তি গোলদাতা ববি ট্যাম্বলিং আর নেই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৫১ Time View

স্পোর্টস ডেস্ক : ইংলিশ ক্লাব চেলসির কিংবদন্তি ফুটবলার ও সাবেক রেকর্ড গোলদাতা ববি ট্যাম্বলিং মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। 

স্কাই নিউজ জানিয়েছে, ১৯৫৯ থেকে ১৯৭০ সালের মধ্যে চেলসির হয়ে ৩৭০ ম্যাচে ২০২ গোল করেছিলেন ট্যাম্বলিং। ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার এই রেকর্ড তিনি চার দশকেরও বেশি সময় ধরে ধরে রেখেছিলেন। অবশেষে ২০১৩ সালে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড তার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েন।

ল্যাম্পার্ড রেকর্ডটি নিজের করে নেয়ার পর ট্যাম্বলিং মজার ছলে বলেছিলেন, ‘গত কয়েক বছরে আমাদের মধ্যে বেশ ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। কারণ আমরা দুজনই জানতাম, একদিন না একদিন এই দিনটি আসবেই।’
 
তিনি আরও বলেছিলেন, ‘আমি সবসময় ফ্র্যাঙ্ককে বলতাম, ‘‘চলো ফ্র্যাঙ্ক, তাড়াতাড়ি করো।’’ আর আমার সঙ্গী মজা করে বলতেন, ‘ফ্র্যাঙ্ক, আর কোনো পেনাল্টি নিও না।’”

তবে একটি রেকর্ড এখনও ট্যাম্বলিংয়ের দখলেই রয়েছে। ১৯৬৬ সালে অ্যাস্টন ভিলার বিপক্ষে এক ম্যাচে পাঁচ গোল করে তিনি চেলসির হয়ে এক ম্যাচে সর্বাধিক গোলের কীর্তি গড়েছিলেন।

মাত্র ১৭ বছর বয়সে চেলসির জার্সিতে অভিষেক হয় তার। ১৯৬৫ সালের ফুটবল লিগ কাপ ফাইনালে লেস্টার সিটি এবং ১৯৬৭ সালের এফএ কাপ ফাইনালে টটেনহ্যামের বিপক্ষেও গোল করেছিলেন তিনি।

চেলসির হয়ে দুর্দান্ত গোল করার পরও ইংল্যান্ড জাতীয় দলের হয়ে মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন ট্যাম্বলিং। ফলে ১৯৬৬ সালের বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলে জায়গা হয়নি তার।

চেলসি ছাড়ার পর তিনি লন্ডনের আরেক ক্লাব ক্রিস্টাল প্যালেসে খেলেন। পরে আয়ারল্যান্ডে ক্যারিয়ার শেষ করেন এবং অবসরের পর সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

আয়ারল্যান্ডের কর্ক শহরে বসতি গড়ে তিনি স্থানীয় বেশ কয়েকটি ক্লাবের কোচ ও ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেন। জীবনের শেষ সময়ে ট্যাম্বলিং ডিমেনশিয়া রোগে ভুগছিলেন।

কিউএনবি/অনিমা/০৪.০৬.২০২৬/রাত ১১.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit