শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

অভিষেকেই তাণ্ডব, ১৫০ করে বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ Time View
স্পোর্টস ডেস্ক : উইন্ডহুকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে ব্যাট হাতে ঝড় তুলে ওয়ানডে ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার জর্ডান হারমান। মাত্র ২৪ বছর বয়সেই বাঁহাতি এই ওপেনার গড়েছেন অনন্য এক কীর্তি।ওয়ানডে অভিষেকেই ১৫০ রানের মাইলফলক ছুঁয়ে ইতিহাসের মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে রেকর্ড গড়েছেন হারমান। তার দুর্দান্ত এই ইনিংসের মধ্য দিয়ে ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্ষত থাকা একটি বিশ্ব রেকর্ডেও নতুন করে জায়গা করে নিলেন প্রোটিয়া এই ওপেনার।

এতদিন এই রেকর্ডটির একক মালিক ছিলেন জর্ডান হারমানেরই সতীর্থ প্রোটিয়া ব্যাটার ম্যাথিউ ব্রিটজৎ। ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের ওডিআই অভিষেকে ১৪৮ বলে ১৫০ রান করেছিলেন তিনি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে অভিষেকেই ১৫০ রান করা ব্যাটার হিসেবে হারম্যান ও ব্রিটজৎ এখন যৌথভাবে সর্বকালের সেরা অর্জনের শীর্ষে অবস্থান করছেন।

দক্ষিণ আফ্রিকার ইনিংসের ৪২তম ওভারের পঞ্চম বলে রুবেন ট্রুম্পেলম্যানের শিকার হয়ে সাজঘরে ফেরেন হারমান। আর মাত্র একটি রান করতে পারলে—নিজের রানকে ১৫১-তে নিয়ে গিয়ে বিশ্ব রেকর্ডটি এককভাবে নিজের করে নিতে পারতেন। তা না হলেও ওডিআই অভিষেকে সর্বকালের সেরা দুটি ইনিংসই এখন দক্ষিণ আফ্রিকার দখলে।

শুরু থেকেই হারমান ছিলেন আক্রমণাত্মক মেজাজে; ১২৬ বলের ইনিংসে হাঁকান ১৭টি চার ও ৩টি দৃষ্টিনন্দন ছক্কা। তবে শুধু তাণ্ডব চালিয়েই ক্ষান্ত হননি, বিচক্ষণতার সঙ্গে গড়া দারুণ কিছু জুটি নামিবিয়ার বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক ওডিআই সিরিজে প্রোটিয়াদের এনে দেয় এক বিশাল রানের শক্ত ভিত।

সবচেয়ে বেশি প্রভাব ফেলে দ্বিতীয় উইকেটের জুটিটি। তিন নম্বরে নামা টনি ডি জোর্জিকে নিয়ে ১৬৬ বলে ১৯০ রানের এক বিশাল জুটি গড়ে তোলেন হারম্যান—যেখানে ডি জোর্জি আউট হওয়ার আগে করেন ৮৪ বলে ৭২ রান। এরপর তৃতীয় উইকেটে ডেওয়াল্ড ব্রেভিসের সঙ্গে মাত্র ৪৫ বলে আরও ৫৯ রানের চটজলদি জুটি বাঁধেন তিনি; ব্রেভিস করেন ২৮ বলে ৩৩ রান। ৪২তম ওভারে ট্রুম্পেলম্যানের হাতে ক্যাচ দিয়ে যখন হারম্যানের মহাকাব্যিক ইনিংস থামে, তার আগেই সফরকারীদের জন্য বিশাল সংগ্রহ গড়ে তোলার কাজ সম্পন্ন হয়ে গেছে।

হারম্যানের এই অনবদ্য ১৫০ রানের সৌজন্যে অভিষেকের সর্বোচ্চ ব্যক্তিগত রানের তালিকায় শীর্ষ দুটি স্থানই এখন দক্ষিণ আফ্রিকার দখলে।

১৯৭৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ডেসমন্ড হেইন্সের করা ১৩৬ বলে ১৪৮ রানের ইনিংসটি নেমে গেছে তিন নম্বরে। প্রায় পাঁচ দশক ধরে অক্ষত থাকা হেইন্সের সেই ঐতিহাসিক রেকর্ড ২০২৫ সালে ভেঙেছিলেন ম্যাথিউ ব্রিটজকি, আর এবার সেই তালিকায় ব্রিটজকির পাশেই নিজের নাম বসালেন হারম্যান।

একনজরে ওডিআই অভিষেকে সর্বোচ্চ রান:

১৫০ — জর্ডান হারম্যান (বনাম নামিবিয়া, উইন্ডহুক, ২০২৬)

১৫০ — ম্যাথিউ ব্রিটজৎ (বনাম নিউজিল্যান্ড, লাহোর, ২০২৫)

১৪৮ — ডেসমন্ড হেইন্স (বনাম অস্ট্রেলিয়া, সেন্ট জোন্স, ১৯৭৮)

১২৭ — রহমানউল্লাহ গুরবাজ (বনাম আয়ারল্যান্ড, আবুধাবি, ২০২১)

১২৪* — মার্ক চ্যাপম্যান (বনাম যুক্তরাষ্ট্র, দুবাই, ২০১৫)

১২৪ — কলিন ইনগ্রাম (বনাম জিম্বাবুয়ে, ব্লুমফন্টেইন, ২০১০)

কিউএনবি/অনিমা/০৯ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit