বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

ডেস্ক : বলিউড অভিনেতা মুকুল দেবের প্রয়াণের এক বছরেরও বেশি সময় পর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‌‘উড়তা তির’। গত বছরের ২৩ মে মাত্র ৫৪ বছর বয়সে মারা যান এই গুণী শিল্পী। তবে মৃত্যুর পরও তার দুর্দান্ত অভিনয়ের জন্য দর্শকমহলে প্রশংসিত হচ্ছেন তিনি। 

সম্প্রতি ছবিটির লেখক ও পরিচালক আকাশ এ কৌশিক প্রয়াত এই অভিনেতার স্মৃতিচারণ করার পাশাপাশি প্রকাশ করেছেন একটি চাঞ্চল্যকর তথ্য—কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় ছবিতে সংযোজন করা হয়েছে মুকুল দেবের ডাবিং ও বিশেষ সংলাপ।

২০২৪ সালে যখন ‘উড়তা তির’ সিনেমার শুটিং শেষ হয়, তখন গল্পে অন্য একটি বিষয় রাখার পরিকল্পনা ছিল নির্মাতাদের। কিন্তু পরবর্তীতে ২০২৫ সালের এপ্রিলে ঘটে যাওয়া পহেলগাম সন্ত্রাসী হামলার জবাবে মে মাসে ভারত সরকার ‘অপারেশন সিন্দুর’ সামরিক অভিযান পরিচালনা করে। এই ঘটনাকে ছবিতে প্রাসঙ্গিক করে তুলতে চিত্রনাট্যে কিছুটা পরিবর্তন আনার সিদ্ধান্ত নেন পরিচালক।

বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক আকাশ এ কৌশিক নিশ্চিত করেন, তৎকালীন পরিস্থিতি মাথায় রেখে মুকুল দেবের চরিত্রে বিশেষ সংলাপটি যুক্ত করা হয়। যেহেতু ততদিনে অভিনেতা মারা গেছেন, তাই আধুনিক এআই প্রযুক্তির সাহায্যে তার কণ্ঠ পুনর্নির্মাণ করে ‘অপারেশন সিন্দুর’ বিষয়ক সংলাপটি ছবিতে যুক্ত করা সম্ভব হয়েছে।

শুটিংয়ের দিনগুলোর স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্লুত হয়ে পড়েন পরিচালক আকাশ। তিনি জানান, মুকুল দেবের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল অত্যন্ত চমৎকার। ছবির হাস্যরসাত্মক দৃশ্যগুলোর স্ক্রিপ্ট শোনানোর সময় তিনি প্রাণ খুলে হাসতেন এবং চরিত্রের আঞ্চলিক ভাষার টান ফুটিয়ে তুলতে প্রচুর পরিশ্রম করেছিলেন। গভীর রাতে হঠাৎ ফোন করে দৃশ্যের কথা মনে করে হেসে ওঠার মতো অনেক মধুর স্মৃতি রয়েছে তাদের। কোনো বার্তা লিখে পাঠানোর বদলে তিনি সব সময় হোয়াটসঅ্যাপে ভয়েস নোট পাঠাতেন, যা পরিচালক এখনো সযত্নে রেখে দিয়েছেন এবং মাঝে মাঝে শোনেন। মুকুল দেব প্রায়ই বলতেন যে এই চরিত্রের মাধ্যমে তিনি সারা দেশের মানুষের ভালোবাসা পাবেন। তার সেই বিশ্বাস সত্যি হয়েছে এবং দর্শক তাকে পর্দায় দেখে আবারও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন।

ধর্মা প্রডাকশনস ও শিখ্যা এন্টারটেইনমেন্টের ব্যানারে করণ জোহর ও গুণীত মোঙ্গার প্রযোজনায় তৈরি এই স্পাই-কমেডি ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা ও সারা আলি খান। এ ছাড়া রাহুল বোস, রাম কাপুর, গুলশান গ্রোভার, সুপ্রিয়া পাঠক এবং মুকুল দেবের মতো প্রবীণ অভিনেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 

এটি প্রয়াত মুকুল দেবের মৃত্যুর পর মুক্তি পাওয়া দ্বিতীয় চলচ্চিত্র, যেখানে প্রযুক্তি ও মানবিক অনুভূতির চমৎকার মেলবন্ধনে তাকে আবারও রুপালি পর্দায় জীবন্ত করে তোলা হয়েছে।

সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/২৯ অক্টোবর ২০২৬,/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit