স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ভাগাভাগি করল বাংলাদেশ। শুরুটা ভালো করেছিল সফরকারীরা। কিন্তু লাঞ্চের ঠিক আগে নাঈম হাসানের আঘাতে ম্যাচে ফেরে বাংলাদেশ। লাঞ্চ বিরতিতে ওয়েস্ট ইন্ডিজের রান ছয় উইকেটে ২১৩। তারা এখনো ৫৯ রানে পিছিয়ে।
কিন্তু তা ব্যাটের কানায় লেগে উঠে যায় শর্ট লেগে। সেখানে মুমিনুল হক ডানে ঝাঁপিয়ে দুই হাতে বলটি ধরার চেষ্টা করেন, কিন্তু পারেননি শেষমেশ। লাঞ্চের ঠিক আগে সেই নাঈমই আঘাত হানেন। ছন্দে থাকা গ্রিভসকে তিনি এলবিডব্লিউ করেন। গ্রিভস আউট হন ৪৬ রানে। এই উইকেটের পরই প্রথম সেশন শেষ হয়। এই সেশনে ২ উইকেট নিয়েছে, লিড নিতে হলে দ্রুত আরও ৪ উইকেট দরকার বাংলাদেশের।
কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২৬,/দুপুর ২:২২