বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পারমাণবিক ইস্যুতে ইরানকে পশ্চিমাদের চাপ, কড়া সমালোচনায় চীন-রাশিয অভিষেকেই তাণ্ডব, ১৫০ করে বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান ‘হাসিনা যা বলছেন সেটা ওনার বিষয়, ভারত সরকার দায় নেবে না’ অবৈধ ইসরায়েলি বসতির বিরুদ্ধে ৮ মুসলিম দেশের বিবৃতি, কঠোর ব্যবস্থার আহ্বান রুমিন ফারহানার বক্তব্যে উত্তপ্ত সংসদ

ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা যখন নতুন করে তীব্র হচ্ছে, ঠিক তখনই ইরানের দক্ষিণ উপকূলীয় কয়েকটি এলাকায় দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত সেরিক, মিনাব ও কেশম দ্বীপের বিভিন্ন স্থান থেকে এসব বিস্ফোরণের খবর পাওয়া যায়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, সেরিকের কয়েকটি এলাকায় ‘শত্রুপক্ষের ছোড়া প্রজেক্টাইল’ আঘাত হেনেছে। তবে এসব হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সেরিক, মিনাব ও কেশম দ্বীপের বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনেছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সংস্থাটি জানায়, শব্দগুলো সমুদ্রের দিক থেকেই আসছিল।

এর আগে, বুধবার দক্ষিণাঞ্চলীয় জাস্ক শহরের কয়েকটি এলাকাতেও সমুদ্রের দিক থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে সেসব বিস্ফোরণের কারণ ও সঠিক স্থান তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ইরানের দক্ষিণাঞ্চলে ধারাবাহিক এসব বিস্ফোরণের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ঘিরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ঘটনাগুলো ঘটায় পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে।

যদিও গত জুনে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। বৃহত্তর শান্তি চুক্তির পথে সেটিকে প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেখা হলেও এরপরও দুই দেশের মধ্যে উত্তেজনা পুরোপুরি কাটেনি।

সূত্র : আনাদোলু

কিউএনবি/অনিমা/১০ সেপ্টেম্বর ২০২৬,/সকাল ১০:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit