শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম
‘আমাদের এক্স ফ্যাক্টর’, হাসানকে নিয়ে কেন্ট সতীর্থের উচ্ছ্বাস সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ভ্রান্ত ধারণা ভেঙে গেছে অন্তঃসত্ত্বা স্ত্রী, ৩ বছরের কন্যাসহ জনপ্রিয় সংগীতশিল্পী খুন লং মার্চের পেছনে অন্য উদ্দেশ্য আছে কিনা দেশের জনগণ জানতে চায়: রাশেদ খান ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান রাঙামাটিতে ডাকাতি, ধর্ষণ ও মাদক মামলায় গ্রেপ্তার-১০ দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা আশুলিয়ায় ফ্রেশ বাজার লিমিটেডের কম দামে পণ্য সরবরাহ ক্ষমতাসীনদের গালি দেওয়া কি অপরাধ, প্রশ্ন তাসনিম জারার ইসরাইলকে বয়কট করা বিশ্ববিদ্যালয়গুলোকে সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র

আশুলিয়ায় ফ্রেশ বাজার লিমিটেডের কম দামে পণ্য সরবরাহ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ভেজালমুক্ত ও নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী সাধারণ মানুষের দোরগোড়ায় কম দামে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকার আশুলিয়ার ফ্রেশ বাজার লিমিটেড। শুক্রবার সকালে আশুলিয়ার কাঠগড়া-শ্রীখণ্ডিয়া এলাকায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় থেকে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হয়।

এসময় বাজারদরের তুলনায় কম দামে গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা, নিজস্ব খামারের গাভীর দুধ প্রতি লিটার ৭৫ টাকা এবং ভুটান থেকে আমদানিকৃত আপেল প্রতি কেজি ২০০ টাকা দরে ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। ফ্রেশ বাজার লিমিটেডের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ শাহীন মণ্ডল ও নির্বাহী পরিচালক মো. রুবেল মাহমুদের উপস্থিতিতে পণ্য সরবরাহ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. শাহী বেপারী, মো. বকুল মোল্লা ও মো. সোহাগ মোল্লা।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. আব্দুল্লাহ শাহীন মণ্ডল বলেন, সাধারণ মানুষের কথা বিবেচনা করে ভেজালমুক্ত ও মানসম্মত নিত্যপ্রয়োজনীয় পণ্য তুলনামূলক কম দামে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে উৎপাদক ও ভোক্তার মধ্যে সরাসরি সংযোগ তৈরির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ করাই তাদের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, ভবিষ্যতে পণ্যের পরিধি বাড়ানোর পাশাপাশি ঢাকার বিভিন্ন এলাকায় আরও ব্যাপকভাবে সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit