বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা নেভিল রায় সিংহামের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠনের অর্থায়ন ও কার্যক্রম মার্কিন আইনপ্রণেতাদের নজরদারিতে পড়েছে। সম্প্রতি একটি মার্কিন সংবাদমাধ্যমের তদন্তে ইউরোপ ও ভারতের বিক্ষোভের সঙ্গে এসব সংগঠনের যোগসূত্র উঠে আসার পর এই পদক্ষেপ নেওয়া হলো। তবে ভারতের বিক্ষোভে সংগঠনগুলোর সরাসরি অর্থায়ন বা নিয়ন্ত্রণের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

সাংবাদিক আসরা কিউ নোমানির করা ফক্স নিউজ ডিজিটালের একটি তদন্ত প্রতিবেদন গত মঙ্গলবার প্রকাশিত হয়েছে। এতে যুক্তরাষ্ট্রসহ নয়টি দেশের ১০১টি সংগঠনকে চিহ্নিত করা হয়েছে, যারা ইউরোপে বিক্ষোভের সমন্বয় বা প্রসারে যুক্ত ছিল। পাশাপাশি প্রগ্রেসিভ ইন্টারন্যাশনাল ও ইন্ডিয়ান অ্যালায়েন্স প্যারিসের মতো সংগঠনগুলোর সঙ্গে ভারতের বিক্ষোভকারীদের যোগাযোগের বিষয়টি প্রতিবেদনে উঠে এসেছে। 

প্রগ্রেসিভ ইন্টারন্যাশনাল গত ১৬ অক্টোবর ফ্রান্স, স্পেন, আলবেনিয়া ও ভারতের বিক্ষোভ নিয়ে একটি ব্রিফিং করে। সংগঠনটি ১২ অক্টোবর ভারতের নয়াদিল্লির যন্তর মন্তর থেকে নির্বাচনী তালিকা সংশোধনের প্রতিবাদে হওয়া বিক্ষোভে সমর্থন জানিয়ে এক্সে পোস্ট দেয়। এছাড়া ট্রাইকন্টিনেন্টাল ইনস্টিটিউটের পরিচালক বিজয় প্রসাদও বিভিন্ন দেশের বিক্ষোভের মধ্যে যোগসূত্র টেনে মন্তব্য করেছেন।

তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ব্রেক থ্রু নিউজ, কোডপিংক এবং পার্টি ফর সোশ্যালিজম অ্যান্ড লিবারেশন-এর মতো সংগঠনগুলো সাংহাইপ্রবাসী মার্কিন উদ্যোক্তা সিংহামের কাছ থেকে অর্থ বা সহায়তা পেয়েছে। বিদেশি প্রভাব ও রাজনৈতিক কার্যক্রমে অর্থায়নের বিষয়টি খতিয়ে দেখতে মার্কিন কংগ্রেসের ওয়েজ অ্যান্ড মিনস কমিটি এসব সংগঠনের ওপর নজর রাখছে। গত জুলাইয়ে (২০২৬) রিপাবলিকান প্রতিনিধি জেসন স্মিথের নেতৃত্বাধীন এই কমিটি কয়েকটি সংগঠনকে তাদের কার্যক্রম ও অর্থায়নের বিষয়ে সমন জারি করে।

দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, ভারতে মূলত নির্বাচনী তালিকা থেকে প্রায় ১৩ কোটি ভোটারের নাম বাদ পড়ার অভিযোগে এই বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছেন। তবে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এসব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। ফক্স নিউজের প্রতিবেদনে উল্লেখিত সংগঠনগুলো ভারতের বিক্ষোভে সংহতি জানালেও, তারা এই আন্দোলনের আয়োজন বা অর্থায়ন করেছে—এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

কিউএনবি/অনিমা/২২ অক্টোবর ২০২৬,/সকাল ১১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit