মশিউর রহমান,আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : “চলবো মোরা একসাথে, বদলে দিব সমাজটাকে”—এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রীর আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকার আশুলিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আশুলিয়ার গাজীরচট আকবর মণ্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে “স্বকল্প সমাজ কল্যাণ সংস্থার” উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
সংস্থার সভাপতি আবুল হোসাইন মুন্সীর নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেন সাধারণ সম্পাদক হাফেজ মাসুদুর রহমান দেওয়ান, কোষাধ্যক্ষ ওসমান গনি, সহ-সভাপতি আনোয়ার হোসাইন, ধামসোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুর রশিদ মুন্সী, গাজীরচট ফ্রেন্ডস ওয়েল ফেয়ার ক্লাবের সভাপতি শহীদুল ইসলাম মুন্সী, গাজীরচট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি জোহর আলী মুন্সী, কার্যকরী সদস্য নূরুল আমীন, জাহিদুল ইসলাম, গাজীরচট মুন্সীপাড়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার ক্যাশিয়ার আজিজুর রহমান, গাজীরচট ফুটবল একাডেমির দপ্তর সম্পাদক গাজী আব্দুল্লাহ সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এসময় স্বকল্প সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আবুল হোসাইন মুন্সী বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সুন্দর ও বাসযোগ্য সমাজ গড়ে তুলতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছগুলোর পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। আমাদের এই কর্মসূচির মাধ্যমে সমাজের মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করাই মূল লক্ষ্য।”তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় স্বকল্প সমাজ কল্যাণ সংস্থার এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৫৫