সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিশ্রুতি নিয়ে ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী সব ধর্মের মানুষ মিলে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি ফের গ্রেপ্তার সোনালী ব্যাংকসহ তিন ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল ৩ জেলায় পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেনাপোল – ঢাকা রুটে ট্রেনের ক্যাবিন, বগি সংকটের কারনে সাধারন যাত্রী রেল সুবিধা থেকে বঞ্চিত অর্থপাচার মামলায় অ্যাপল গ্লোবাল টেলের এমডি ও চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ লালমনিরহাটে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মিন্টুর বিরুদ্ধে উন্নয়ন কাজে বাঁধা, চাঁদাবাজি ও প্লাসিটিং ভাঙচুরের অভিযোগ  রেকর্ড গড়া ম্যাচে রুদ্ধশ্বাস লড়াই

খাগড়াছড়িতে বিভিন্ন দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন,করেন  ত্রিপুরা ঐক্য পরিষদের  সভাপতি।

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২৩ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ির বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক  ক্ষনিরঞ্জন ত্রিপুরা।
সফরকালে তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মতেন ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব ও ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উত্তম মিলন ও বিপ্লব ত্রিপুরা এবং সৎসঙ্গ উপাসনা কেন্দ্র, খাগড়াছড়ির তেরাং তৈকলাই রিসাং ঝরনায় অবস্থিত শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বার্তাবাহক সহ-প্রতিঋত্বিক শশাংকর কিশোর ত্রিপুরা লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে তাঁরা বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
এ সময় তাঁরা দল-মত, ধর্ম ও সম্প্রদায়-নির্বিশেষে সবাইকে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে দুর্গাপূজা উদ্‌যাপনে সহযোগিতার আহ্বান জানান। পাশাপাশি দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং সকলের মঙ্গল কামনায় দেবী দুর্গার চরণে প্রার্থনা করেন তাঁরা।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৬,/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit