বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

রেকর্ড গড়া ম্যাচে রুদ্ধশ্বাস লড়াই

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৩৭ Time View

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে রেকর্ড গড়া ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ে টাই করেছে বাংলাদেশ যুব দল। সোমবার ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের দ্বিতীয় যুব ওয়ানডেতে দুই দলই ৩০৪ রান করে। আফগানিস্তানের ৩০৪ রানের জবাবে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৪ রানেই থামে বাংলাদেশ। আফগান-বাংলাদেশ যুবাদের মধ্যকার ওয়ানডে ম্যাচে এটাই সর্বোচ্চ (৬০৮) মোট রানের রেকর্ড। 

এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। আফগান ব্যাটারদের এক থেকে সাত নম্বর-সবাই রান পেয়েছেন। নোমান সালারজাই (৭৬) ও ফরিদুল্লাহ ইহসাস ( ৫১) ফিফটি হাঁকান। ইনিংসের শেষদিকে তাহির সারওয়ারি ৩১ বলে ৪৩ রান করেন। বাংলাদেশের রুবাই ইসলাম রিজন ৪টি আর জেকে শরিফ সিয়াম নেন ২টি উইকেট।

টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করেন দুই ওপেনার এসকে জারিফ সিয়াম ও আবদুল্লাহ আল মুহি। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৭০ রান। ২৮ বলে ২২ রান করে জারিফ ফেরেন। দলীয় ১০১ রানে ফেরেন আরেক ওপেনার আব্দুল্লাহ। তিনি ৪৫ বলে ৫০ রান করেন। তৃতীয় উইকেটে এহসান আল মুমিনকে সঙ্গে নিয়ে ৭৯ রানের জুটি গড়েন আলামিন রনি। তিনি ৫৬ বলে ৮টি চার আর দুই ছক্কায় ৭১ রান করে ফেরেন। 

এরপর এহসান আল মুমিনের সঙ্গে জুটি গড়েন রাকিবুল হোসেন। ৩০ বলে ২৫ রান করে রাকিবুল ফিরলেও এহসান দলকে এগিয়ে নেন। ৬৬ বলে পাঁচটি চারের সাহায্যে ৫৬ রান করেন তিনি। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে তার বিদায়ের সময় বাংলাদেশের সংগ্রহ ২৩৯ রান। জয়ের জন্য তখন ৫৭ বলে বাংলাদেশের প্রয়োজন ছিল ৬৬ রান। হাতে ছিল ৫ উইকেট। কিন্তু শেষ দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগার ‍যুবারা।

তবে রুবাই ইসলাম রিজন ইনিংসের একিবারে শেষ পর্যায়ে রীতিমতো তাণ্ডব চালান। তিনি মাত্র ১৯ বলে তিনটি চার আর দুটি ছক্কায় ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলে জয়ের আশা জাগিগেয় ম্যাচ টাই করেন। আফগানিস্তানের বোলারদের মধ্যে নূর আলী নিয়াজাই তিন উইকেট নেন। সোহেল খান ও লুৎফুল্লাহ মোহাম্মাদি দুটি করে উইকেট শিকার করেন। আমির হামজা পান একটি উইকেট।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৬,/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit