বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২৬ Time View

ডেস্ক নিউজ : প্রতিবেশী দেশের সঙ্গে আলাপ করে তাদের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ঐতিহ্যবাহী জেএম সেন হলে তারা সবসময় এসেছেন। তবে তাদের আগেও কেউ কেউ এখানে এসে সনাতন ধর্মাবলম্বীদের নিশ্চিন্তে থাকার আশ্বাস দিয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম যেখানে কোনো বৈষম্য থাকবে না। আমাদের স্বাধীনতার শহীদ মুক্তিযোদ্ধাগণ এরকম একটি বাংলাদেশ চেয়েছিলেন যেখানে ধর্মীয় সম্প্রীতি থাকবে। আমি খুব সচেতনভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটা এড়িয়ে চলি। কারণ আমরা কোথাও আইনিভাবে সম্প্রদায়কে স্বীকৃতি প্রদান করি না। পৃথিবীর সব দেশে বিভিন্ন ধর্মের মানুষ কমবেশি থাকে। সেখানে সংখ্যাগরিষ্ঠ থাকে।

কিন্তু আমরা এখানে কাউকে সংখ্যালঘু হিসেবে তুলনা দিতে চাই না। সেই জন্য আমরা সবাই বাংলাদেশি সিটিজেন, বাংলাদেশি নাগরিক। এই পরিচয়টা নতুনভাবে অনুধাবন করার জন্য চব্বিশ-পরবর্তী বাংলাদেশে আমরা যে সংস্কৃতি চালু করেছি, তার নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, আমরা এ দেশের সনাতন ধর্মাবলম্বী ও বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মাবলম্বীরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি। গণ-অভ্যুত্থানে সব ধর্মাবলম্বী ভাইয়েরা রক্ত ঝরিয়েছে এই ফ্যাসিবাদমুক্ত হওয়ার জন্য। তিনি আরও বলেন, আমরা ধর্মের ভিত্তিতে বিভাজন চাই না। ধর্মের ভিত্তিতে কোনো রাজনীতি করি না।

ধর্মের ভিত্তিতে রাজনীতি বিশ্বাস করি না।সুতরাং যারা আপনাদেরকে ভোট ব্যাংক হিসেবে সব সময় মনে করেছিল, তাদের ভ্রম ভেঙে দিয়েছিলেন গতবার। আপনারা আস্থা প্রকাশ করেছেন, আমরা বিশ্বাস রেখেছি। আস্থা এবং বিশ্বাসের প্রতীক আমাদের নেতা তারেক রহমান।

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৬,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit