সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
এক দিনে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মাটিরাঙ্গায় ২০ লাখ টাকা ডাকাতি: ৭ দিনের মধ্যে লুণ্ঠিত মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৪। খাগড়াছড়িতে বিভিন্ন দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন,করেন  ত্রিপুরা ঐক্য পরিষদের  সভাপতি। মাটিরাঙ্গায় চার পূজামণ্ডপ পরিদর্শন করলেন জোন কমান্ডার লে. কর্নেল মাসুদ খাঁন। ওঁজে ডি’অর জিতলেন এমবাপে শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার নেত্রকোনায় আবাসিক ভবনে চুনের গুদাম: স্বাস্থ্য ঝুঁকিতে এক পরিবার, অপসারণের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবীতে সাংবাদিকদের মানববন্ধন লারা-ব্রাডম্যানের রেকর্ড ছুঁলেন এই তারকা চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন কঠিন হবে: ইসি মাছউদ

শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২৩ Time View

নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ১৩বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন দুলাল মিয়া (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ আল মামুন দুলাল মিয়া উপজেলার জালশুকা এলাকার “মা ফার্মেসি’র” স্বত্বাধিকারী এবং রওজাতুল আকফাল নূরানী হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক।

রোববার (১৮অক্টোবর) রাতে নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের জালশুকা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগকারী শিশুটি ওই ব্যক্তির ফার্মেসিতে কাজ করত। শিশুটির পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, রোববার রাতে ফার্মেসির কাজ শেষে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ে শিশুটি। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে আব্দুল্লাহ আল মামুন দুলাল মিয়া তাকে ডেকে নিজের শোবার ঘরে নিয়ে যায়। সেখানে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ উঠেছে। পরে শিশুটি তার পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। বিক্ষুব্ধ লোকজন ফার্মেসি ভাঙচুর করা সহ নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে শ্যামগঞ্জ তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে রাত ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন দুলাল মিয়াকে আটক করা হলে পরিস্থিতি শান্ত হয়।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। আইনী প্রক্রিয়া শেষে অভিযুক্তকে নেত্রকোণা আদালতে পাঠানো হয়েছে। ইউএনও মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যায়। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি আরও জানান – এঘটনায় অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৬,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit