সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
দাঙ্গা-লুটপাটে বিপর্যস্ত ফ্রান্স, কারফিউ জারির পথে সরকার আফগান ম্যাচের আগে টাইগার শিবিরে স্বস্তি দীর্ঘমেয়াদি চুক্তির প্রতিশ্রুতি নিয়ে ইরানে রুশ পররাষ্ট্রমন্ত্রী সব ধর্মের মানুষ মিলে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি ফের গ্রেপ্তার সোনালী ব্যাংকসহ তিন ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল ৩ জেলায় পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেনাপোল – ঢাকা রুটে ট্রেনের ক্যাবিন, বগি সংকটের কারনে সাধারন যাত্রী রেল সুবিধা থেকে বঞ্চিত অর্থপাচার মামলায় অ্যাপল গ্লোবাল টেলের এমডি ও চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ

সোনালী ব্যাংকসহ তিন ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২৪ Time View

ডেস্ক নিউজ : রাষ্ট্রায়ত্ত তিন বড় ব্যাংক—সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। 

সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এই সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে এই বিষয়ে প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে যে তিন এমডি ও সিইও-এর চুক্তি বাতিল করা হয়েছে, তারা হলেন—সোনালী ব্যাংকের মো. শওকত আলী খান, জনতা ব্যাংকের মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংকের কাজী মো. ওয়াহিদুল ইসলাম। অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে জনতা ও রূপালী ব্যাংকের ক্ষেত্রে সরকারের চূড়ান্ত সম্মতির বিষয়টি উল্লেখ করে ব্যাংক দুটির পরিচালনা পর্ষদকে চুক্তির শর্ত ও প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

সোনালী ব্যাংকের এমডি মো. শওকত আলী খান ২০২৪ সালের ৩০ অক্টোবর তিন বছরের চুক্তিতে এই শীর্ষ পদে যোগ দিয়েছিলেন। সোনালী ব্যাংকে আসার আগে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 

অন্যদিকে, কাজী মো. ওয়াহিদুল ইসলামও তিন বছরের চুক্তিতে রূপালী ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ পেয়েছিলেন এবং মো. মজিবর রহমান জনতা ব্যাংকের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। মেয়াদ শেষ হওয়ার আগেই সরকারের এই সিদ্ধান্তের কারণে তাদের দায়িত্ব থেকে সরে যেতে হচ্ছে।

তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের পর এখন সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে ব্যাংকিং বিধিমালা ও প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিতে হবে। শূন্য হওয়া এই শীর্ষ পদগুলোতে নতুন নতুন এমডি নিয়োগের প্রক্রিয়া দ্রুতই শুরু হবে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

কিউএনবি/অনিমা/১৯ অক্টোবর ২০২৬,/রাত ১০:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit