শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

বিশেষ বৈশাখী সংখ্যার জন্য কবিতা।

শান্তা ইসলাম,জেলা প্রতিনিধি ,নেত্রকোনা ।
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৭৪ Time View

বৈশাখের মাটির গান

শান্তা ইসলাম,জেলা প্রতিনিধি ,নেত্রকোনা : চৈত্রের ধূলো ঝেড়ে- বৈশাখ দেয় নীরব ডাক, কাদামাটির গন্ধ মেখে উড়ে চলে শালিকের ঝাক।। নব-বঁধু নুপুর পায়ে- কলশী খাঁকে হিজল ছায়ে, হাওরের জলে রোদের ঝিলিক- হেঁটে চলে খালি পায়।। নেত্রকোণার নববর্ষে-আশার গান কিষাণ গায় ! ভাটি বাংলার একতারাতে মুহুর্মুহু সুর বাজায় ।

নেত্রকোনার পাড়াগাঁয়ে জীবন জাগে অবিরাম। কংস মগড়া ধলাই জলে ভাসবে কত রঙিন জাম।। খড়ের ঘরে স্বপ্ন বোনা- ঘামে ভেজা দিনের রঙ! বুকের ভেতর ঝড় সামলে- হাসে মানুষ দেখায় ঢং। শুকনো মাটির ফাঁটে ফাঁটে- সবুজ হয়ে ওঠে ধান! দুঃখ মুছে বৈশাখ আনে- নতুন করে বাঁচার টান।

লাল পেড়ে সাদা শাড়ি- পান্তা-ইলিশ ঢোলের বাড়ি! আবহমান বাংলার বুকে জেগে ওঠে ঐতিহ্যের গান। ঝড়ের সাথে লড়াই করে বাঙালি দাঁড়ায় দৃঢ় পায়ে! ভালোবাসার রঙ ছড়িয়ে জীবন লিখে আপন রায়ে। এই মাটিরই শক্তি নিয়ে- এই মানুষই স্বপ্ন দেখে, এই লোকালয় বৃহৎ হয়- নববর্ষ গায়ে মেখে।। শুভ নববর্ষ ,জাগুক প্রাণে থাকুক অমলিন।

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৬,/রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit