বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ব্রাজিল অন্য দলগুলোর চেয়ে পিছিয়ে আছে: ক্যাসিমিরো

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৮০ Time View
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মূল আসর শুরুর আগে নিজেদের প্রস্তুতি ম্যাচে পানামাকে ৬-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। দাপুটে জয়ের পরও দলের অন্যতম ভরসা কাসেমিরো মনে করেন, বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ব্রাজিল নয়। তিনি মনে করেন ‘অন্যান্য দল তাদের চেয়ে এক ধাপ এগিয়ে আছে’।

আগামী ৬ জুন ক্লিভল্যান্ডে শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। মারকুইনহোসের অনুপস্থিতিতে অধিনায়কের আর্মব্যান্ড পরা কাসেমিরো, ভিনিসিয়াস জুনিয়র, লুকাস পাকেতা এবং ইগর থিয়াগোর সঙ্গে পানামার বিপক্ষে গোল ও অ্যাসিস্ট করা চারজনের একজন ছিলেন।

ব্রাজিলের হয়ে রায়ান এবং দানিলোও গোল করেছেন। ২০২৫ সালের মে মাসে আনচেলোত্তি দায়িত্ব নেওয়ার পর থেকে দলটি এখন পর্যন্ত ১১টি ম্যাচের মধ্যে ছয়টিতে জিতেছে (২টি ড্র, ৩টি হার)।

আনচেলত্তির অধীনে কম সময় কাটানোর কারণে টুর্নামেন্টে ব্রাজিল অসুবিধাজনক অবস্থানে আছে বলেও কাসেমিরো মনে করেন। তিনি বলেন, বিশ্বকাপের জন্য ফেভারিট নিয়ে কথা বলা কঠিন। আমরা শক্তিশালী থাকব, কিন্তু অন্যান্য দল এক ধাপ এগিয়ে আছে, যাদের একটি সুসংহত প্রকল্প ইতোমধ্যেই রয়েছে।

এই মিডফিল্ডার বলেন, আনচেলত্তি সম্প্রতি দায়িত্বে এক বছর। অন্যান্য জাতীয় দল এই প্রক্রিয়ায় আরও এগিয়ে আছে।আমরা শক্তিশালী হয়েই পৌঁছাব, কারণ উচ্চাকাঙ্ক্ষা এবং শৈশবের স্বপ্নগুলো এখনও বাতাসে ভাসছে।

বিশ্বকাপে গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের সঙ্গে হাইতি ও স্কটল্যান্ড রয়েছে। আগামী ১৩ জুন প্রথম ম্যাচে তারা মরক্কোর বিপক্ষে মাঠে নামবে। ব্রাজিলের শেষ বিশ্বকাপ জয় এসেছিল ২০০২ সালে। তারা টানা পাঁচটি টুর্নামেন্টে শিরোপা জিততে পারেনি তারা।

কিউএনবি/অনিমা/০১ জুন ২০২৬,/রাত ১০:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit