বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
আরজেএফের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে একটি গুপ্ত দলের সম্পর্ক প্রমাণিত: রিজভী ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি

নারী আইপিএলের নিলামে এবারও নেই বাংলাদেশের কোনো ক্রিকেটার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৩৬ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। নারী ক্রিকেটেও এর প্রভাব স্পষ্ট। তবে জনপ্রিয় নারী ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) আসন্ন আসরের নিলামে এবারও জায়গা হয়নি বাংলাদেশের কোনো ক্রিকেটারের।

অন্যদিকে, ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যে নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন ৩০ জন ক্রিকেটার। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শ্রীলংকার অধিনায়ক চামারি আতাপাত্তু, অস্ট্রেলিয়ার গ্রেস হ্যারিস এবং দক্ষিণ আফ্রিকার ক্লো ট্রায়ান।

বাংলাদেশের নারী ক্রিকেটের উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে দলের অভিজ্ঞতা বাড়ানোর ক্ষেত্রে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসব টুর্নামেন্টে বিশ্বের শীর্ষ ক্রিকেটারদের সঙ্গে খেলার ও ড্রেসিংরুম ভাগাভাগি করার সুযোগ মেলে। পাশাপাশি নিজেদের দক্ষতা ও সামর্থ্য তুলে ধরার ক্ষেত্রও তৈরি হয়।

এর আগে বাংলাদেশের জাহানারা আলম ও সালমা খাতুন নারী আইপিএলে খেলার সুযোগ পেয়েছিলেন। তবে তাদের পর আর কোনো বাংলাদেশি নারী ক্রিকেটার এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাননি। ফলে আসন্ন আসরের নিলামেও বাংলাদেশের ক্রিকেটারদের অনুপস্থিতি দেশের নারী ক্রিকেটের জন্য আলোচনার বিষয় হয়ে উঠেছে।

 

 

কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit