বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৩৩ Time View

নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপি,পুলিশ বাহিনী,অন্যান্য আইন শৃংখলা বাহিনীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ

ডেস্কনিউজঃ বাংলাদেশে এবারে লম্বা ছুটির মাঝে শারদীয় দূর্গোৎসব সম্পন্ন হয়েছে । সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজা মণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তার মাঝে দূর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করেছেন সনাতনীরা। কোথাও কোন অবাঞ্চিত অথবা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ রকম শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারা সরকারের জন্যে এক স্বস্তিদায়ক বিষয়।

বুধবার রাত ৯ ঘটিকায় নিজ বাসভবন থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এডঃ রুহুল কবির রিজভী ফোন কলে পুলিশের মহা পরিদর্শক আলী হোসেন ফকিরকে সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্ন করতে পারায় ধন্যবাদ জানান। সেই সংগে তিনি আইজিপির মাধ্যমে পুলিশ বাহিনী সহ সংশ্লিষ্ঠ সকল আইন শৃংখলা বাহিনীকেও ধন্যবাদ জানিয়েছেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী সারাদেশে চমৎকার, শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঐকান্তিক প্রচেষ্টা এবং অক্লান্ত পরিশ্রমের কারণে এটি সম্ভব হয়েছে বলে তিনি আইজিপিকে জানান। আইজিপি আলী হোসেন ফকির বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সহ সরকার এবং জনগণকে সহযোগিতা করার জন্যে  কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কিউএনবি/বিপুল।/২১.১০.২০২৬/ রাত ১১.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit