বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
উদীয়মান ক্রিকেটারদের পাশে সাবেক পাকিস্তানের অধিনায়ক নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫

উদীয়মান ক্রিকেটারদের পাশে সাবেক পাকিস্তানের অধিনায়ক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ১৯ Time View

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডে বিশাল ব্যবধানে টেস্টে সিরিজ হারের পর চাপের মুখে ছিল বাবর আজমরা। সিরিজ চলাকালীন বেশ কয়েকজন ক্রিকেটারদের দেশে ফেরত পাঠানোর পাশাপাশি কোচিং স্টাফেও ব্যাপক রদবদল আনা হয়। এমন পরিস্থিতিতে ঘরের মাঠে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে জয়ের ধারা অব্যাহত রাখায় তরুণ ক্রিকেটারদের প্রশংসা করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ।

এই সাবেক ক্রিকেটার মনে করেন, দেশটিতে তরুণ ক্রিকেটারদের একটি চমৎকার প্রজন্ম উঠে আসছে। তবে নতুন ক্রিকেট কাঠামো কত দ্রুত তাদের লক্ষ্যকে বাস্তবে রূপ দিতে পারবে, তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।

ইংল্যান্ডের বিপক্ষে ৮৭ রানের দুর্দান্ত জয়ের পর পাকিস্তান আইসিসির পুরুষ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে চতুর্থ স্থানে উঠে এসেছে, ঠিক তখনই ইউসুফের এই মন্তব্য এল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ইউসুফ আটজন সম্ভাবনাময় তরুণ ক্রিকেটারের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে হাসান নওয়াজ, ইরফান মিনহাজ ও সাদ বেগের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, যারা এরই মধ্যে নিজেদের প্রতিভার ছাপ রাখতে শুরু করেছেন।
এছাড়া তিনি সামির মিনহাজ, রিজাউল্লাহ, মায সাদাকাত, আকিফ জাভেদ ও আলী রেজাকেও ভবিষ্যতের সম্ভাব্য তারকা হিসেবে অভিহিত করেছেন।

ইউসুফ লিখেছেন, একটি প্রতিভাবান প্রজন্ম উঠে আসছে। আসল প্রশ্ন হলো, নতুন এই কাঠামো তাদের লক্ষ্য পুরোপুরি বাস্তবায়নে কত সময় নেবে? রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের জয়ের কয়েক ঘণ্টা পরই ইউসুফের এই মন্তব্য আসে। এই ম্যাচে তরুণ অলরাউন্ডার আরাফাত মিনহাজ অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেন।

২১ বছর বয়সী এই ক্রিকেটার ৫৮ বলে ৫৯ রান করার পাশাপাশি বল হাতে ৪০ রানে ৬ উইকেট শিকার করেন। তার অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডকে গুড়িয়ে দেয় পাকিস্তান। অন্যদিকে হাসান নওয়াজও ৭৯ রানের ইনিংস খেলে নজর কেড়েছেন, আর সাদ বেগ অবদান রেখেছেন ৩৫ রান।

দেশের মাটিতে কোনো ওয়ানডে ম্যাচে পাকিস্তানি বোলারদের মধ্যে এটি দ্বিতীয় সেরা বোলিং পরিসংখ্যান। এর আগে ২০০২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে শোয়েব আখতার ১৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন। চলমান ত্রিদেশীয় সিরিজে এটি পাকিস্তানের টানা দ্বিতীয় জয়। এই জয়ের ফলে তারা ১০৩ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে উঠে এসেছে।

বর্তমানে তারা তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে আছে। অন্যদিকে ১০২ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া নেমে গেছে পঞ্চম স্থানে। ১১৫ পয়েন্ট নিয়ে ভারত র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে, ১০৯ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পরেই আছে নিউজিল্যান্ড।

তবে ইউসুফের ভাষ্যমতে, কেবল প্রতিভা খুঁজে বের করাটাই সব নয়, এটি কেবল শুরুর ধাপ মাত্র। আসল চ্যালেঞ্জ হলো নতুন এই কাঠামোর যেন একটি সুনির্দিষ্ট লক্ষ্য থাকে। তারা যেন এই সম্ভাবনাময় প্রজন্মকে এমন একটি দলে রূপ দিতে পারে, যারা সর্বোচ্চ পর্যায়ে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করতে সক্ষম হয়।

কিউএনবি/অনিমা/২২ অক্টোবর ২০২৬,/রাত ৪:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit