বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড পূজার বিরতি শেষে সাজেক সড়কে ফের অনির্দিষ্টকালের অবরোধ ডাক

ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View

স্পোর্টস ডেস্ক : সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন এবার মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন। এ লক্ষ্যে এলাকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একটি সংগঠন গড়ে তুলতে চান তিনি। পাশাপাশি চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধেও কাজ করার পরিকল্পনার কথা জানিয়েছেন এই সংসদ সদস্য।

তিনি জানান, সংগঠনটি মাদক নির্মূলে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবে এবং প্রশাসনের সহযোগিতাও নেবে। তাঁর মতে, অত্যধিক ঘনবসতিপূর্ণ ঢাকা-৬ এলাকায় জনগণকে সম্পৃক্ত না করে কোনো একক সংস্থার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। ইশরাক হোসেন আরও বলেন, মাদকবিরোধী কার্যক্রমের পাশাপাশি চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধেও উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে থানা-পুলিশের সঙ্গে সমন্বয় করে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিজের উদ্যোগের বিরোধিতা হতে পারে উল্লেখ করে তিনি লেখেন, কিছু পত্রিকা, তাদের ফেসবুক পেজ, অনলাইন মাধ্যম ও অন্য গণমাধ্যম এ উদ্যোগ বানচাল করতে চাইতে পারে। এ ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও বিরোধিতা করতে পারেন বলে মন্তব্য করেন তিনি। তবে সব বাধা পেরিয়ে উদ্যোগটি সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই সংসদ সদস্য।

স্ট্যাটাসে এলাকাবাসী ও ভোটারদের আশ্বস্ত করে ইশরাক বলেন, আল্লাহর দেওয়া মৃত্যু ছাড়া কোনো ‘দালাল মিডিয়া গ্রুপ’ বা অপরাধী তাকে থামাতে পারবে না। একই সঙ্গে তিনি বাংলাদেশপন্থী, মেধাবী ও দেশপ্রেমিক নতুন প্রজন্মকে নিয়ে নতুন ধারার গণমাধ্যম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

 

 

কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit