বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড পূজার বিরতি শেষে সাজেক সড়কে ফের অনির্দিষ্টকালের অবরোধ ডাক ছোট যমুনার বুকে বর্ণিল নৌবহর, প্রতিমা বিসর্জনে শেষ হলো নওগাঁর দুর্গোৎসব

ঢাকা-সৌদি রুটে ১৩৪ ফ্লাইট বাতিল-স্থগিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২৩ Time View

ডেস্ক নিউজ : সৌদি আরবের বিমানবন্দরে হামলার পর সৃষ্ট বিধিনিষেধের কারণে ঢাকা-সৌদি আরব রুটে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে। বুধবার (২১ অক্টোবর) পর্যন্ত সরাসরি ও ট্রানজিট মিলিয়ে এ রুটে ১৩৪টি ফ্লাইট বাতিল ও স্থগিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২০ হাজার ২৫৪ জন যাত্রী।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, বাতিল ও স্থগিত হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৬১টি সরাসরি এবং ৭৩টি ট্রানজিট ফ্লাইট। পরিস্থিতির কারণে বিভিন্ন দেশি-বিদেশি এয়ারলাইনসের ফ্লাইট সূচিতে বিঘ্ন ঘটেছে। এতে যাত্রীদের যাত্রা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বেবিচকের তথ্য অনুযায়ী, বাতিল ও স্থগিত হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২২টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, রিয়াদ এয়ারওয়েজের ১০টি এবং ইন্ডিগোর ২৮টি ফ্লাইট রয়েছে। এ ছাড়া এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালামএয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে।

ফ্লাইট চলাচলে বিঘ্নের কারণে সৌদি আরবগামী, সৌদি আরব থেকে দেশে ফেরার অপেক্ষায় থাকা এবং ট্রানজিট যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। ফ্লাইট বাতিল ও স্থগিত হওয়ায় অনেক যাত্রীর নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নতুন ফ্লাইটের সময়সূচি জানতে অপেক্ষা করতে হচ্ছে তাদের।

এদিকে, উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বেবিচক। বাতিল ও স্থগিত হওয়া ফ্লাইটগুলোর নতুন সময়সূচি নির্ধারণ এবং বিমান চলাচল স্বাভাবিক করার বিষয়ে কাজ করছে সংস্থাটি।

 

 

কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit