স্পোর্টস ডেস্ক : ভারতের সাবেক স্পিনার অমিত মিশ্র দিল্লি ক্যাপিটালসে স্পিন-বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছেন। ফ্র্যাঞ্চাইজিটির কোচিং স্টাফে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে এই তালিকায় যুক্ত হলেন তিনি। এই তালিকায় আরও রয়েছেন সৌরভ গাঙ্গুলী (প্রধান কোচ), যুবরাজ সিং (সহকারী কোচ) এবং চামিন্ডা ভাস (ফাস্ট বোলিং কোচ)।
আইপিএলে অমিত মিশ্রের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ২০০৮ সালে টুর্নামেন্টের প্রথম আসর থেকে শুরু করে ১৬টি মৌসুমে তিনি মোট ১৬২টি ম্যাচ খেলেছেন। তিনি এই দলের মধ্যে দিয়ে আইপিএল যাত্রা শুরু করেছিলেন। পরবর্তীতে এই ফ্র্যাঞ্চাইজিটির অধীনে ১০টি মৌসুম কাটিয়েছেন।
দিল্লি ক্যাপিটালসের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে মিশ্র বলেন, আমাকে এখন সম্পূর্ণ ভিন্ন এক মানসিক অবস্থানে থাকতে হবে। এত বড় একটি টুর্নামেন্টে আমি এতদিন কেবল খেলোয়াড় হিসেবেই অংশ নিয়েছি। তবে ভালো দিক হলো, আমি এমন অনেক খেলোয়াড়ের সঙ্গেই খেলেছি, যারা এখনও খেলছেন।
সর্বশেষ ২০২৪ সালে আইপিএলে খেলা মিশ্রের ঝুলিতে রয়েছে ১৭৪টি উইকেট, যার মধ্যে একবার তিনি ইনিংসে পাঁচটি উইকেট (৫/১৭) নেওয়ার কৃতিত্বও দেখিয়েছেন। আইপিএলের ইতিহাসে তিনিই একমাত্র খেলোয়াড়, যিনি তিনটি হ্যাটট্রিক করেছেন। ৪৩ বছর বয়সী এই ক্রিকেটার ভারতের হয়ে ২২টি টেস্ট, ৩৬টি ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
কিউএনবি/অনিমা/২২ অক্টোবর ২০২৬,/সকাল ১০:২২