বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মত প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড নিতে স্পেনে যাচ্ছেন লিওনেল মেসি। দেশটির রাজপরিবারের মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক স্বীকৃতির, ক্রীড়া বিভাগে ২০২৬ সালের বিজয়ী ফুটবল জাদুকর। 

আগামী ২৩ অক্টোবর ওভিয়েদোর তেয়াত্রো কাম্পোয়ামোরে স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে ও রানী লেতিসিয়ার উপস্থিতিতে এই পুরুষ্কার গ্রহণ করবেন তিনি। এবারই প্রথম এককভাবে কোনো ফুটবলার পাচ্ছেন এই স্বীকৃতি।

১৯৮১ সালে যাত্রা শুরু হয় এই পুরস্কারের। বিজ্ঞান, সাহিত্য, শিল্পকলা, সামাজিক বিজ্ঞান, আন্তর্জাতিক সহযোগিতা থেকে খেলাধুলা মোট আটটি বিভাগে আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে হুয়ান মিরোর নকশা করা ভাস্কর্য দিয়ে সম্মানিত করে প্রিন্সেস অব আস্তুরিয়াস ফাউন্ডেশন। সঙ্গে থাকে সনদ, ব্যাজ আর ৫০ হাজার ইউরো অর্থমূল্য।

গত ৩ জুন স্পেনের ওভিয়েদোতে জুরির আনুষ্ঠানিক ঘোষণায় মেসিকে বিজয়ী করা হয়। যেখানে মাঠে তার ধারাবাহিকতা, বিনয় ও অর্জনের পাশাপাশি, বড় ভুমিকা রেখেছে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় তার ধারাবাহিক দাতব্য কাজও। যেখানে মনোনয়ন পাওয়া ২৭ জনের মধ্যে মেসিকেই বেছে নেয় প্রিন্সেস অব আস্তুরিয়াস ফাউন্ডেশন।

কিউএনবি/অনিমা/২২ অক্টোবর ২০২৬,/সকাল ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit