বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
মানবাধিকার নিয়ে ফ্রান্সের অবস্থান ‘নির্লজ্জ ও দ্বিচারিতা’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভয়াবহ ভূমিকম্পের পর কলম্বিয়ায় রাষ্ট্রীয় শোক ঘোষণা ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় ১৫৩ জনের প্রাণহানি দেশে ফের বাড়লো স্বর্ণের দাম ডনের সেই অন্তরঙ্গ ছবির বিষয়ে যা জানালেন সামিরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥

দেশে মসজিদের সংখ্যা সাড়ে ৩ লাখ ছাড়ালো, শীর্ষে ঢাকা বিভাগ

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৪৮ Time View

ধর্ম ডেস্ক : সরকারি প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগ প্রকাশিত সর্বশেষ বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে মোট মসজিদের সংখ্যা ৩ লাখ ৫০ হাজার ৪৬৫টি। সোমবার (৬ জুলাই) আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের আটটি বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মসজিদ রয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মোট ৭৫ হাজার ৯৫৬টি মসজিদ রয়েছে। জনসংখ্যা, বিস্তৃত ভৌগোলিক এলাকা এবং বিপুল সংখ্যক গ্রাম ও নগরকেন্দ্র থাকার কারণে ঢাকায় মসজিদের সংখ্যাও সর্বোচ্চ। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ। এ বিভাগে মসজিদের সংখ্যা ৬৩ হাজার ৭০৩টি।
 
অন্য বিভাগগুলোর পরিসংখ্যান হলো:-
 
রংপুর বিভাগ: ৪৫ হাজার ৭৯২টি।
রাজশাহী বিভাগ: ৪৫ হাজার ৬৭৯টি।
বরিশাল বিভাগ: ৩৫ হাজার ৬৯১টি।
খুলনা বিভাগ: ৩৪ হাজার ৫৮৬টি।
ময়মনসিংহ বিভাগ: ৩১ হাজার ২১২টি।
সিলেট বিভাগ: ২২ হাজার ৬টি (সবচেয়ে কম)।
 
ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন স্বাক্ষরিত তথ্যপত্রে মহাপরিচালক ও উপপরিচালক (সমন্বয়)-এর অনুমোদন রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দেশে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সঠিক তথ্য সংরক্ষণ, প্রশাসনিক কার্যক্রম সহজ করা এবং ইসলামের প্রচার-প্রসারসংক্রান্ত পরিকল্পনা গ্রহণের সুবিধার্থে এ ধরনের পরিসংখ্যান নিয়মিত হালনাগাদ করা হয়।
 
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে মসজিদ কেবল ইবাদতের স্থান নয়; বরং এটি সমাজ গঠনেরও একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। মসজিদকে কেন্দ্র করে কোরআন শিক্ষা, শিশুদের নৈতিক শিক্ষাদান, ইসলামি আলোচনা, দাতব্য কার্যক্রম, রমজানে ইফতার ও তারাবির আয়োজন, যাকাত ও সদকা বিতরণসহ নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। গ্রামীণ সমাজে বিরোধ নিষ্পত্তি, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক ঐক্য প্রতিষ্ঠায়ও অনেক ক্ষেত্রে মসজিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
 
উল্লেখ্য, সংবিধান অনুযায়ী ইসলাম বাংলাদেশের রাষ্ট্রধর্ম। দেশের প্রায় ৯০ শতাংশের বেশি মানুষ মুসলিম হওয়ায় ধর্মীয় অবকাঠামো হিসেবে মসজিদের সংখ্যা প্রতিবছরই বৃদ্ধি পাচ্ছে। নতুন আবাসিক এলাকা, গ্রামীণ জনপদ ও নগর সম্প্রসারণের সঙ্গে সঙ্গে নতুন নতুন মসজিদ নির্মিত হচ্ছে, যা দেশের ধর্মীয় ও সামাজিক বাস্তবতারই প্রতিফলন।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit