বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৭২ Time View

ফরিদ আহমেদ, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর শহর হতে দিনাজপুর পর্যন্ত সড়কে যতো গুলো বাজার আছে সেই বাজার গুলোর সামনের সড়ক আরসিসি ঢালাইয়ের কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান ”মাসুদ হাই টেক” একটি প্রধান সড়কের উন্নয়ন কাজে ধীরগতির কারনে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। সড়ক জুড়ে খাল খন্দক অতিরিক্ত যানবাহন চলাচলে দূর্ঘটনা ও কাদা পানীতে অতিষ্ঠ হয়ে পরেছে সড়ক ব্যবহারকারীরা।

জানা গেছে, দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের অধীনে সেতাবগঞ্জ থেকে দিনাজপুর পর্যন্ত বাজার এলাকা সমুহে আরসিসি ঢালাই সড়ক নির্মান কাজ শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় সেতাবগঞ্জ পৌরশহর হতে হাটমাধবপুর বাজার পর্যন্ত সড়কটি আরসিসি ঢালাই শেষ করেন ঠিকাদারী প্রতিষ্ঠান। এর মাঝে কয়েকটি জায়গা ফাকা থাকায় সেখানে কাদাপানিতে গর্তের সৃষ্টি হয়েছে। সেই কাদা পানীতে পথচারী সহ আশপাশের বিভিন্ন অফিস, দোকান, বাড়ীর ঘড়, পথচারী, ছাত্র-ছাত্রী সহ সকলকে দূর্ভোগ পোহাতে হচ্ছে। চরম দুর্ভোগে পরেছে ঢেরাপাটিয়া ও ধুকুরঝাড়ী এলাকার সাধারণ পথচারীরা। সেখানে কাদাঁপানি আর গর্তে ডুবতে হচ্ছে তাদের।

নতুন আরসিসি ঢালাই সড়কটির নির্মান কাজ শেষ না হতেই বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ফাটল। সেই ফাটল ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। ভেঙ্গে যাচ্ছে ঢালাই, যা নিয়ে সড়ক ব্যবহারকারীরা অভিযোগ করে বলছেন, সড়ক নির্মানে নিম্ন মানের নির্মান সামগ্রী ব্যবহার করা হচ্ছে, তা-না হলে আরসিসি ঢালায় সড়কের নির্মান কাজ শেষ না হতেই সড়কে ফাটল দেখা দিয়েছে কেন। ঢালাই ভেঙ্গে যাচ্ছে। উর্ধতন কর্তৃপক্ষের তদন্ত করে দেখা প্রয়োজন, সড়ক নির্মানে ভুল ত্রুটি কোথায়।

এ বিষয়ে ৮ জুলাই বুধবার দুপুরে মুঠো ফোনে দিনাজপুর জেলা সড়ক বিভাগের উপ সহকারী প্রকৌশলী মো. রইসউদ্দিন বলেন, আরসিসি ঢালাই সড়কের সংযোগস্থলে বিটুমিন দিয়ে ভরাট করতে হয়। কিন্তু সময় মত সেই কাজটি না করার কারনে এই ফাটল দেখা দিয়েছে। আগামী কালকের মধ্যে ফাটলটির সংস্কার করে দেয়া হবে। ক্যাপশনঃ বোচাগঞ্জ-দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই কাজ শেষ না হতেই হাটমাধবপুর এলাকায় দেখা দিয়েছে ফাটল। ভেঙ্গে যাচ্ছে আরসিসি ঢালাই।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুলাই ২০২৬,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit