বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন ২ সেনাসদস্য মানবাধিকার নিয়ে ফ্রান্সের অবস্থান ‘নির্লজ্জ ও দ্বিচারিতা’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভয়াবহ ভূমিকম্পের পর কলম্বিয়ায় রাষ্ট্রীয় শোক ঘোষণা ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় ১৫৩ জনের প্রাণহানি দেশে ফের বাড়লো স্বর্ণের দাম ডনের সেই অন্তরঙ্গ ছবির বিষয়ে যা জানালেন সামিরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত

বন্য হাতির দ্রুত চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৪৫ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যাংপাগা এলাকার পাহাড় থেকে একটি বন্য হাতি পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে। আহত হাতিটির দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

তিনি বলেন, ভারি বর্ষণের ফলে নরম মাটি ধসে যাওয়ায় টেকনাফের নাইটাংপাড়ার পাহাড় থেকে একটি বন্য হাতি তিনশ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে যায়। হাতিটির পেছনের পা এবং বুকে ক্ষত হয়েছে। এ খবর শুনে প্রধানমন্ত্রী উদ্বিগ্ন হয়ে পড়েন। প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন যেন হাতিটির চিকিৎসা গুরুত্বের সঙ্গে  করা হয়, হাতিটিকে সুস্থ করে তোলার সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়। শনিবার টেকনাফ পৌরসভার নাইট্যাংপাড়া ও  সদর বনবিটের শিয়াল্যাঘোনা এলাকায় এ হাতিটি দুর্ঘটনায় পড়ে।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, এর পরে আমি আহত হাতিটির চিকিৎসার খোঁজ-খবর নিয়েছি। স্থানীয় প্রশাসন, বন বিভাগের কর্মকর্তারা এবং প্রাণী অধিদপ্তরের চিকিৎসকরা দ্রুত ঘটনা স্থলে গেছেন। হাতিটিকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে আমাকে জানানো হয়েছে। স্থানীয় প্রশাসন আমাকে জানিয়েছেন- বন্য হাতিটির পা ও বুকে ক্ষত স্থানে সেলাই দেওয়া হয়েছে। বন বিভাগ, পুলিশ বিভাগসহ স্থানীয় প্রশাসন সবাইকে মিলে হাতিটিকে সুস্থ করার চেষ্টা চালাচ্ছে বলে আমাকে জানানো হয়েছে। হাতিটির পেছনের দুইটি পা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পেটেও ক্ষত হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২৬,/রাত ১১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit