রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

রোনালদোদের প্রতিপক্ষ দলে ইবোলা-শঙ্কা, কড়া নিয়ম আরোপ করল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৪০ Time View

স্পোর্টসন ডেস্ক : বিশ্বকাপে এবার ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর মুখোমুখি হবে পর্তুগাল। তবে তার আগেই কঙ্গো দলে জেগেছে ইবোলা সংক্রমণের শঙ্কা। সে কারণে কঙ্গো বিশ্বকাপ দলকে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ কঠোর নিয়ম বেধে দিয়েছে। দেশটিতে ঢোকার আগে ২১ দিন আইসোলেশনে থাকতে হবে কঙ্গো দলের সবাইকে। শুক্রবার মার্কিন কর্তৃপক্ষ এই শর্ত জানিয়ে দিয়েছে।

বিশ্বকাপের জন্য হোয়াইট হাউস টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জিউলিয়ানি ইএসপিএনকে বলেছেন, মার্কিন কর্মকর্তারা ফিফা, কঙ্গোর জাতীয় দল এবং কিনশাসার সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে বর্তমানে বেলজিয়ামে অনুশীলনরত দলটিকে সেখানেই ‘বাবলে’ থাকতে হবে।

জিউলিয়ানি বলেন, ‘আমরা কঙ্গোকে পরিষ্কারভাবে বলেছি, ১১ জুন হিউস্টনে আসার আগে তাদের ২১ দিন বায়ো বাবলের শৃঙ্খলা বজায় রাখতে হবে।’ তিনি আরও বলেন, ‘কঙ্গো সরকারকেও সাফ বলে দেওয়া হয়েছে যে বাবল না মানলে তারা যুক্তরাষ্ট্রে আসতে পারবে না। এর চেয়ে স্পষ্ট আর করে বলা সম্ভব না।’

মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলাদা বিবৃতিতে জিউলিয়ানি জোর দিয়ে বলেছেন, ‘আমেরিকান জনগণ, অংশগ্রহণকারী দল এবং লক্ষ লক্ষ দর্শকের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার।’ তিনি আরও বলেছেন, ‘আমরা দলটিকে উৎসাহ দিচ্ছি যাতে তারা তাদের খেলোয়াড়দের অপ্রয়োজনীয় ঝুঁকি থেকে দূরে রাখে এবং বাবলের শৃঙ্খলা বজায় রেখে টুর্নামেন্টে অংশ নেওয়া নিশ্চিত করে।’

এর আগে মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন, ডিআরসি, উগান্ডা বা দক্ষিণ সুদান থেকে আসা বিদেশিদের যুক্তরাষ্ট্রে প্রবেশে যে ২১ দিনের কড়াকড়ি আরোপ করা হয়েছে, সেটি থেকে কঙ্গোর বিশ্বকাপ দল ছাড় পাবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার জানিয়েছে, ডিআরসিতে ইবোলার ৮২টি নিশ্চিত সংক্রমণ ও সাতটি নিশ্চিত মৃত্যু হয়েছে। সন্দেহজনক সংক্রমণ প্রায় ৭৫০টি এবং সন্দেহজনক মৃত্যু ১৭৭টি। এই প্রাদুর্ভাব ঘটেছে বুন্দিবুগইও ধরনের ইবোলায়, যার জন্য এখন পর্যন্ত কোনো অনুমোদিত টিকা বা চিকিৎসা নেই।

১৯৭৪ সালে জায়ার নামে খেলার পর এই প্রথম বিশ্বকাপে উঠেছে কঙ্গো। গ্রুপ কে-তে তারা ১৭ জুন হিউস্টনে পর্তুগালের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ মে ২০২৬,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit