সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউপিতে ভিজিএফ এর চাউল বিতরণ॥

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৯৭ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউপিতে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ভিজিএফ এর চাউল বিরতণ। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে দৌলতপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসহায়, দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে সরকারি ভিজিএফ এর ১০ কেজি চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার আহমেদ হাসান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, ট্যাগ অফিসার হিসাবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ উপসহকারী প্রকৌশলী মোঃ আব্দুস সোবহান ও ক্ষেত্রসহকারী উপজেলা মৎস অফিসের মোঃ আব্দুল লতিফ শেখ। এছাড় উপস্থিত ছিলেন, ইউপি সদস্যবৃন্দ, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা, গ্রাম পুলিশ ও সংবাদকর্মীগণ। উপস্থিত সকলের সার্বিক সহযোগিতায় প্রকৃত উপকারভোগীদের মাঝে স্বচ্ছতা ও শৃঙ্খলার সাথে ভিজিএফ এর ১০ কেজি চাল বিতরণ করা হয়।

ফুলবাড়ী উপজেলার নির্বাহী অফিসার আহমেদ হাসান বলেন, সরকারের এই কার্যক্রমে ৭টি ইউনিয়ন ও ফুলবাড়ী পৌরসভায় মোট উপকারভুগেীর সংখ্যা ৩৩ হাজার ৪শত ৬০ জন। মোট বরাদ্দের পরিমান ৩৩৪.৬০ মেট্রিকটন। যাহা সুষ্টভাবে বিতরণ করা হয়। মাননীয় সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে পবিত্র ঈদের আনন্দ সমাজের অসহায় মানুষের মাঝে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ সবসময় জনসেবামূলক ও মানবিক কার্যক্রমে অঙ্গীকারবদ্ধ।

 

 

কিউএনবি/আয়শা/২৩ মে ২০২৬,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit