সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

নওগাঁয় রায়ের অপেক্ষায় থাকা গুরুত্বপূর্ণ মামলার নথি চুরির অভিযোগে ৪ জন গ্রেফতার 

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৩৮ Time View

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি : নওগাঁর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ থেকে রায়ের অপেক্ষায় থাকা একটি গুরুত্বপূর্ণ মামলার নথি চুরির ঘটনায় আদালতের উমেদার, মুহুরী ও আদালতের কর্মচারীসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় চুরি হওয়া মামলার নথিও উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১ টার সময় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানান। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় নওগাঁর জেলা ও দায়রা জজ মহোদয় বিষয়টি পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে অবহিত করেন। তিনি জানান, যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ এ বিচারাধীন দায়রা মামলা নম্বর ৯০৪/২০২২-এর রায় ঘোষণার কথা থাকলেও তার আগেই গুরুত্বপূর্ণ মামলার নথি চুরি হয়ে যায়। নথি ফেরত দেওয়ার বিনিময়ে আদালতের এক কর্মচারীর কাছে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।

ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখাকে দ্রুত জড়িতদের শনাক্ত ও নথি উদ্ধারের নির্দেশ দেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ডিবির একটি বিশেষ টিম অভিযান চালিয়ে নওগাঁ সদরের শৈলগাছী ইউনিয়নের সিংবাচা বাজার এলাকা থেকে এস এম আকাশ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আকাশ তার বাড়ির আঙিনায় খড়ের পালা থেকে চুরি হওয়া মামলার নথি উদ্ধার করে দেয়। আকাশের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে অভিযান চালিয়ে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ এর পিয়ন পলাশ, সাপাহার সাব-জজ আদালতের পিয়ন আরিফ এবং কোর্টের মুহুরী সবুজকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার  আরও জানিয়েছে, গ্রেফতারকৃত আকাশ আদালতে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তির নামও উল্লেখ করেছে। এ ঘটনায় আর কারা জড়িত এবং এর পেছনের উদ্দেশ্য কী ছিল, তা উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ মে ২০২৬,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit