মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৮ Time View

ডেস্ক নিউজ : সিরাজগঞ্জে সিল্কসিটি ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। এর মধ্যদিয়ে পৌনে ৭ ঘন্টা পর ঢাকার সাথে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হলো।

মঙ্গলবার বিকাল ৫টা ৪০ মিনিটে যমুনা রেল সেতু হয়ে দিনাজপুর থেকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেন সিরাজগঞ্জের শহীদ এম মনসুর স্টেশন পাড় হবার মধ্যে দিয়ে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

এতে দীর্ঘসময়ের যাত্রী দুর্ভোগ নিরসন হয়।

আজ বেলা পৌনে ১১টায় রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি ট্রেনের একটি বগী লাইনচ্যুত হয় মনসুর আলী স্টেশনের পশ্চিমে। এতে যমুনা রেলসেতু হয়ে চলাচলকারী দক্ষিণ ও উত্তরবঙ্গের ১৮টি ট্রেন আটকা পড়ে বিভিন্ন স্টেশনে।

খবর পেয়ে ঈশ্বরদি থেকে উদ্ধারকারী ট্রেন পৌঁছে বিকেল ৪টার দিকে দুর্ঘটনা কবলিত বগিটি সরিয়ে উদ্ধার কাজ শেষ করে উদ্ধারকারী দল। 

‎​রেলওয়ে পুলিশ ও লোকাল স্টেশন সূত্রে জানা যায়, ​ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ ব্যাহত হয়। ফলে ওই রুটের বেশ কয়েকটি স্টেশনে অন্যান্য আন্তঃনগর ট্রেন আটকা পড়ে আছে। 

‎​উদ্ধার কাজের সার্বিক বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইতোমধ্যেই বগিটি লাইন থেকে সরিয়ে ট্র্যাকটি দ্রুত চলাচলের উপযোগী করা হয়।

কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখার কথা জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

কিউএনবি/অনিমা/০৪ অগাস্ট ২০২৬,/রাত ৯:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit