মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে টানা দ্বিতীয় সোনা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও ১১টি বিমান কিনবে বাংলাদেশ নিরাপত্তা পরিষদে আফ্রিকার স্থায়ী আসনের প্রস্তাব জাতিসংঘ মহাসচিবের গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার আত্মহত্যায় প্ররোচনার মামলায় গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে যোগ দিলেন ডা. মনোয়ারুল কাদির বিটু জাতিসংঘের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে প্রাণ ঝড়লো আরও ৫ জনের, মোট মৃত্যু ১০০ ছুঁই ছুঁই

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৫৩ Time View

ডেস্ক নিউজ : “মানবতা, আত্মত্যাগ ও জাতীয় চেতনায় শহীদদের অবদান” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করেছে। 

মঙ্গলবার সকাল ১১টায় সোসাইটির জাতীয় সদরদপ্তরের প্রশিক্ষণ কক্ষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা ও স্মরণসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রীর মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মো. আব্দুস সালাম।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ, জাতীয় সংগীত পরিবেশন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম আর্তমানবতার কল্যাণে নিবেদিত রেড ক্রিসেন্ট’র ৭টি মূলনীতিকে ধারণ করার উপর গুরুত্ব আরোপ করে এক্সক্লুসিভ বাংলাদেশ বিনির্মাণের নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। 

তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় চেতনা, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধকে আরও সমৃদ্ধ করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একটি অন্তর্ভুক্তিমূলক ও আত্মমর্যাদাসম্পন্ন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন, যেখানে জাতীয় ঐক্য, গণমানুষের অংশগ্রহণ এবং দেশপ্রেম হবে রাষ্ট্রগঠনের মূল ভিত্তি। জুলাই গণঅভ্যুত্থানের চেতনায়ও সেই মূল্যবোধের প্রতিফলন লক্ষ করা যায়।”

স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সম্মানিত ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. রফিকুল কবির, ট্রেজারার ডা. আবু মো. মোফাখখারুল ইসলাম (রানা), ম্যানেজিং বোর্ড সদস্য অধ্যাপক ডা. মো. সহিদুর রহমান, এডভোকেট রফিকুল ইসলাম সিকদার ও ড. জামিল আহমেদ।  

এতে সভাপতিত্ব করে সোসাইটির মহাসচিব কবির এম আশরাফ আলম এনডিসি। এসময় সোসাইটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানবিক সেবা ও জাতীয় কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কিউএনবি/অনিমা/০৪ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৬:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit