মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥

গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ Time View

ডেস্ক নিউজ : জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এমপি পদ থাকবে কি না, তা নিয়ে পুলিশের পরবর্তী পদক্ষেপ দেখার কথা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তিনি বলেন, কোনো সংসদ সদস্যকে দল থেকে বহিষ্কার করা হলে স্বয়ংক্রিয়ভাবে তাঁর সংসদ সদস্য পদ বাতিল হয় না। কোনো সংসদ সদস্য নিজে দল থেকে পদত্যাগ করলে বা সংসদে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে তাঁর আসন শূন্য হওয়ার বিধান রয়েছে।

গাজী নজরুলকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের বিষয়ে স্পিকার বলেন, দল থেকে বহিষ্কারের বিষয়টি জানিয়ে জামায়াতে ইসলামী চিঠি দিয়েছে। তবে শুধু বহিষ্কারের কারণে তাঁর এমপি পদ চলে যায় না।

আত্মহত্যায় প্ররোচনার মামলায় গাজী নজরুলের গ্রেপ্তারের বিষয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, পুলিশ কী ব্যবস্থা নেয়, সেটি তাঁরা দেখছেন। পুলিশের পদক্ষেপের পর নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হবে। এরপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে আদালতও এ বিষয়ে সিদ্ধান্ত দিতে পারেন।

এর আগে গত ২২ জুলাই গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। একই সঙ্গে তাঁর সংসদ সদস্য পদ বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দেয় দলটি।

এরই মধ্যে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলা হয়েছে। গত রোববার শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে করা মামলায় গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। মামলায় গাজী নজরুলকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এক দিনের রিমান্ড শেষে তাঁর প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে এখন স্পিকার ও নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপের অপেক্ষা করা হচ্ছে।

কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit