মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥

কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে এক মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে নগদ ১৬ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ব্যাঙ্গগাড়ী মাঠের সড়কে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ছিনতাইয়ের শিকার খবিরুল হোসেন (৪৫) একই ইউনিয়নের গরুড়া গ্রামের মৃত দাউদ হোসেনের ছেলে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গতকাল মঙ্গলবার ভোরে মাছ কেনার জন্য ভ্যান নিয়ে মেহেরপুরের গাংনী বাজারে যাচ্ছিলেন ব্যবসায়ী খবিরুল হোসেন। পথেমধ্যে ব্যাঙ্গগাড়ী মাঠে পৌঁছালে পূর্ব থেকে ওৎপেতে থাকা ৪জন সশস্ত্র ছিনতাইকারী তাঁর পথরোধ করে। এ সময় মাছ ব্যবসায়ী খবিরুল কিছু বুঝে ওঠার আগেই তাঁকে জোরপূর্বক রাস্তার পাশে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলে ছিনতাইকারীরা। পরে তাকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে তাঁর কাছে থাকা নগদ ১৬ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং মাছ বহনকরা ভ্যানটি তেকালা পুলিশ ক্যাম্পের সামনে রেখে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

আহত খবিরুল হোসেন জানান, দীর্ঘদিন ধরে তিনি প্রতিদিন ভোরে মাছ কেনার জন্য গাংনী বাজারে যাতায়াত করেন। এর আগে তাঁর সঙ্গে এমন ঘটনা ঘটেনি। মঙ্গলবার ভোরে ৪জন সশস্ত্র ছিনতাইকারী তাঁকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে নগদ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। স্থানীয় বাসিন্দারা জানান, ব্যাঙ্গগাড়ী মাঠের ওই এলাকায় মাঝেমধ্যেই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভোরে যাতায়াতকারী ক্ষুদ্র ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে তাঁরা উদ্বিগ্ন।

দ্রুত ছিনতাইকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা। ছিনতাইয়ের ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, ছিনতাইয়ের ঘটনাটি সম্পর্কে তিনি এখনো অবগত নন তিনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়াও ঘটনাটি সংশ্লিষ্ট ইউনিয়নের বিট পুলিশ কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit